শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়াতে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

মালেয়শিয়াতে অনূর্ধ্ব ১৬ বছর বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। তারা সামাজিক মাধ্যমগুলোকে বয়স যাচাই প্রক্রিয়া কঠোর করার নির্দেশনা দেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবসহ ৮০ লাখের অধিক ব্যবহারকারী আছে এমন সব প্লাটফর্মকে এই নিয়মের আওতায় এনেছে তারা।

সাইবার সুরক্ষার জন্য সোমবার থেকে তারা এমন আইন চালু করছে বলে জানিয়েছে মালয়েশিয়ার সরকার। যদি কোন প্লাটফর্ম এই আইন পালনে ব্যর্থ হয় তবে তাদের ১ কোটি রিঙ্গিত জরিমানা দিতে হবে। তবে আইন ভঙ্গকারীর পিতা-মাতার জন্য কোন শাস্তির বিধান রাখা হয়নি।

সরকার জানিয়েছে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বাচ্চাদের সাইবার সুরক্ষা প্রদান, বুলিং প্রতিরোধ, ক্ষতিকর কন্টেন্ট এবং অতিরিক্ত ব্যবহারে তৈরি হওয়া আসক্তি থেকে রক্ষা করার জন্য। অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া সহ বিশ্বের বেশকিছু দেশ ইতোমধ্যে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়াও আরো কিছু দেশ এমন আইনের কার্যকারীতা যাচাই করছে যাদের মধ্যে রয়েছে বৃটেন, ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, থাইল্যান্ড, এবং দক্ষিণ কোরিয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়