শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৩:২২ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

লেবাননের হিজবুল্লাহর হামলায় ধ্বংস ইসরাইলের আয়রন ডোম

আন্তর্জা‌তিক ডেস্ক : লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম' ধ্বংস করেছে। হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করে জানায়, অধিকৃত উত্তরাঞ্চলে অবস্থিত বিরানিত সামরিক ঘাঁটিতে মোতায়েন ইসরাইলি সেনাবাহিনীর একটি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিস্ফোরকবাহী একটি ড্রোন ব্যবহার করে এই হামলা পরিচালিত হয়েছে বলে তারা জানিয়েছে।

এদিকে, লেবাননের বিভিন্ন গণমাধ্যম হিব্রু সূত্রের বরাতে জানিয়েছে, লেবানন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর অধিকৃত অঞ্চলের উত্তরের শহর তিবেরিয়াস এবং আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। একই সময়ে ওই অঞ্চলে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। -- পার্সটু‌ডে

ইসরাইলি সূত্রগুলো জানিয়েছে, তিবেরিয়াসে ছয়টি ভারী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তারা আরও দাবি করেছে, যুদ্ধবিরতির পর এই প্রথম তিবেরিয়াস ও এর আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি তিবেরিয়াসের নিকটবর্তী কাফার হিতিম এলাকায় আঘাত হেনেছে।

অন্যদিকে, ফিলিস্তিন তথ্যকেন্দ্র জানিয়েছে, ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় এবং দক্ষিণ লেবানন ও অধিকৃত উত্তর সীমান্তে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে হিজবুল্লাহ একাধিক হামলা চালিয়েছে। এসব অভিযানে ইসরাইলি সামরিক যান, সেনা সমাবেশ, অবকাঠামো এবং রাডার ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়। হিজবুল্লাহ দাবি করেছে, তাদের হামলাগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হেনেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়