শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ২৭ মে, ২০২৬, ০৩:১০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে কেঁপে উঠল ওয়াশিংটন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের লংভিউয়ে ‘নিপ্পন ডিনাওয়েভ প্যাকেজিং’ কারখানায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে একাধিক হতাহতের খবর পাওয়া গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে।
 
এক যৌথ বিবৃতিতে নিপ্পন ডিনাওয়েভ প্যাকেজিং কোম্পানি ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা জানায়, এ ঘটনায় স্থাপনাটির ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

লংভিউ ফায়ার ডিপার্টমেন্ট জানায়, বিস্ফোরণের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। অনেকে গুরুতর আহত হয়েছেন। কিছু লোক নিখোঁজও রয়েছেন। এখনও সেখানে উদ্ধার তৎপরতা চলছে। তবে হতাহতদের পরিবারের সম্মতি পাওয়ার আগ পর্যন্ত আহত বা নিহতের কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানান দমকলকর্মীরা।

লংভিউ ফায়ার ডিপার্টমেন্ট আরও জানায়, দমকলকর্মীসহ অন্তত ১০ জন রাসায়নিকে দগ্ধ ও অন্যান্য আঘাতে আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, তাৎক্ষণিক উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে আহতদের লংভিউ ও ভ্যাংকুভারের হাসপাতালগুলোতে নিয়ে যান। কর্তৃপক্ষ বলছে, বিস্ফোরণের ঘটনায় আশপাশের বাসিন্দাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
  
বিস্ফোরণ হওয়া ট্যাংকটিতে কী ধরনের রাসায়নিক ছিল সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে দমকলকর্মীরা বলছেন, কাগজ তৈরির প্রক্রিয়ায় ব্যবহৃত রাসায়নিক মিশ্রণ ‘হোয়াইট লিকার’ ধারণকারী একটি ট্যাংক ফেটে যাওয়ার ফলে কারখানায় ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়