শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান, ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান খাজা আসিফের

এএনআই জানিয়েছে, সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেছেন, 'ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে আমাদের এমন কোনো চুক্তিতে যোগ দেওয়া উচিত যা আমাদের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।' 

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি 'আব্রাহাম অ্যাকর্ডস'-এ পাকিস্তান যোগ দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তিনি আরও যোগ করেন, 'আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট যে এটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।' 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর যুদ্ধ অবসানের অংশ হিসেবে মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার তাগিদ দিয়েছিলেন।

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর এবং জর্ডানের নেতাদের এই চুক্তিতে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন।

পোস্টে ট্রাম্প লিখেন, 'আমি বাধ্যতামূলকভাবে অনুরোধ করছি যে সমস্ত দেশ যেন অবিলম্বে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে। এবং ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার সঙ্গে চুক্তি সই করে, তবে তাদেরকেও এই অভূতপূর্ব বিশ্ব জোটের অংশ হিসেবে পাওয়াটা সম্মানের বিষয় হবে।' 

তিনি আরও দাবি করেন, এর ফলে 'মধ্যপ্রাচ্য ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে এতটা সুদৃঢ় হবে, যা সম্ভবত বিশ্বের অন্য কোনো অঞ্চলে দেখা যায়নি!' 

  • সর্বশেষ
  • জনপ্রিয়