শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০৩:১২ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের, উপসাগরে নিরাপত্তা শেষের হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলো আর যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির 'ঢাল' হিসেবে কাজ করবে না। একই সঙ্গে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের জন্য কোনো 'নিরাপদ আশ্রয়ও' থাকবে না।

মঙ্গলবার (২৬ মে) বার্তা আদান-প্রদানের মাধ্যমে টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বার্তায় এসব মন্তব্য করেছেন মোজতবা। এতে তিনি বলেন, সময় আর পেছনে ফিরে যাবে না। এই অঞ্চলের জনগণ ও ভূখণ্ড যুক্তরাষ্ট্রের ঘাঁটির জন্য ঢাল হিসেবে কাজ করবে না। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আর অশুভ উদ্দেশ্যে বা সামরিক ঘাঁটি স্থাপনের জন্য নিরাপদ আশ্রয় পাবে না।

ইরানের সর্বোচ্চ নেতার এই বক্তব্য এমন সময়ে এলো যখন তেহরান ও ওয়াশিংটন তাদের চলমান তিন মাসের সংঘাত শেষ করার জন্য একটি কাঠামোগত সমঝোতা নিয়ে আলোচনা করছে।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরাইলি বাহিনীর অতর্কিত হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনিসহ দেশটির শীর্ষ কয়েক ডজন নেতা ও কর্মকর্তা নিহত হন। এরপর দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা দায়িত্ব গ্রহণ করেন। নতুন এই দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত মোজতবাকে জনসমক্ষে দেখা যায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়