শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

ঈদের আগে ভারতে নতুন বিতর্ক: গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে মুসলিম আলেম-সংগঠনগুলো

ঈদুল আজহার ঠিক আগে- যে উৎসবে ঐতিহ্যগতভাবে ছাগল ও গরুসহ বিভিন্ন পশু কোরবানি দেয়া হয়, বেশ কিছু মুসলিম সংগঠন ও আলেমারা দাবি করেছে যে, হিন্দুদের একটি বড় অংশের কাছে পবিত্র বলে বিবেচিত গরুকে ভারতের জাতীয় পশুর মর্যাদা দেয়া হোক। ঐতিহাসিকভাবে এতদিন ভারতের হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠী এবং বিজেপি বিধায়কদের পক্ষ থেকে যে দাবি উঠেছে বারংবার- এবার সেই একই দাবিতে সরব হয়েছেন বিভিন্ন মুসলিম সংগঠন ও মুসলিম নেতারা। 

বর্তমান ভারতের জাতীয় পশু হলো বাঘ। অন্যদিকে গরুর এখন পর্যন্ত এমন কোনো সরকারি মর্যাদা নেই।

আজমির শরিফের আলেমসহ বিশিষ্ট মুসলিম সংগঠন ও আলেমগণ হিন্দুদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন এবং এই বিষয়টির রাজনৈতিক অপব্যবহার বন্ধ করার জন্য গরুকে জাতীয় পশুর মর্যাদা দেয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সক্রিয়ভাবে আবেদন করেছেন।

জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি দাবি করেছেন, গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা এবং এর জবাই ও ব্যবসার বিরুদ্ধে কঠোর আইনি বিধান প্রণয়ন করা হোক।

তিনি বলেন, ২০১৪ সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত একটি সর্বধর্মীয় সম্মেলনেও তিনি এই দাবি জানিয়েছিলেন। সংগঠনগুলো বলছে, এ ধরনের পদক্ষেপ গো-হত্যার রাজনৈতিক অপব্যবহার রোধ করতে এবং এর নামে সংঘটিত গণপিটুনি ও সহিংসতার ঘটনা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে।

কিছু সংগঠন এই বিষয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটি বৃহত্তর ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করছে। অন্যদিকে অন্যরা প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উত্থাপন করার পরিকল্পনা করছে।

সর্বভারতীয় মুসলিম জামাতের জাতীয় সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভী গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করার মাদানির দাবিকে আন্তরিকভাবে সমর্থন করেছেন।

রাজভী বলেন, এই বিষয়ে বিভিন্ন মুসলিম সংগঠনের মধ্যে একটি ঐকমত্য তৈরি করাই হবে তার উদ্দেশ্য।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাওলানা খালিদ রশিদ ফারঙ্গি মাহালি বলেন, হিন্দুদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা উচিত।

ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের কাউসার হায়াত খানও গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিকে সমর্থন করেছেন। তবে তিনি বলেন, বিজেপি-শাসিত গোয়া, আসাম এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে অবাধে গরুর মাংস খাওয়া অব্যাহত রয়েছে, অথচ দলটি উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে কঠোর অবস্থান নিয়েছে।

তিনি বলেন, একটি সমান জাতীয় আইন এই অসামঞ্জস্য দূর করতে পারে।

পশ্চিমবঙ্গেও ইমামদের পক্ষ থেকে এই একই দাবি জানানো হয়েছে। এ বছরে পশ্চিমবঙ্গর বিজেপি সরকারের গরু জবাই নিয়ে কঠোর নীতির কারণে ইমামরা কোরবানি করতে নিষেধ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়