শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ১১:৫০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদুল আজহার ছুটি কমিয়ে দিলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গে পবিত্র ঈদুল আজহার ছুটি কমিয়ে দু-দিন থেকে একদিন করা হয়েছে। নতুন এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

একইসঙ্গে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ছুটির তারিখও পরিবর্তন করা হয়েছে। রাজ্য সরকারের প্রশাসনিক সদরদপ্তর নবান্ন থেকে এই সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদ উদযাপনের দিন পরিবর্তন হওয়ায় ছুটির দিনও বদলানো হয়েছে। তবে পূর্বের দুই দিনের ছুটি কমিয়ে এবার তা এক দিনে নামিয়ে এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

পশ্চিমবঙ্গ সরকারের সহকারী মুখ্যসচিব পিকে মিশ্রের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৭ নভেম্বরে রাজ্য সরকারের পক্ষ থেকে ছুটিসংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তাতে ২০২৬ সালের ২৬ ও ২৭ মে (মঙ্গলবার ও বুধবার) কোরবানির ঈদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়। কিন্তু এ বছর ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা উদযাপিত হবে। তাই আগের বিজ্ঞপ্তিতে সংশোধন এনে কেবল ২৮ মে ছুটি ঘোষণা করা হচ্ছে। পূর্বের ঘোষিত ২৬ ও ২৭ মের ছুটি বাতিল করা হলো। ওই দুই দিন সাধারণ কর্মদিবস হিসেবে গণ্য হবে।

পশ্চিমবঙ্গে এর আগে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন কোরবানির ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা দুদিন ছুটি ঘোষণা করে। কিন্তু বিধানসভা নির্বাচনে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। নির্বাচনে রাজ্য বিধানসভার ২০৭টি আসনে জয় পেয়ে পশ্চিমবঙ্গে এবারই প্রথম সরকার গঠন করেছে বিজেপি। আর বিপরীতে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। সূত্র: আনন্দবাজার

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়