শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০৮:০১ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজের আবহাওয়া নিয়ে সৌদি আরবের আগাম সতর্কতা জারি

আগামী ২৫ মে থেকে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে লাখ লাখ হাজি সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন। এমন পরিস্থিতিতে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে তীব্র গরম ও ধূলিঝড়ের পূর্বাভাস দিয়ে আগাম সতর্কবার্তা জারি করেছে সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র।

শনিবার (২৩ মে) সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে। আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, নাজরান, রিয়াদ, পূর্বাঞ্চল, উত্তরাঞ্চলীয় সীমান্ত, আল-জৌফ ও তাবুকের কিছু এলাকায় ধূলি ও বালুঝড়ের সঙ্গে শক্তিশালী বাতাস বইতে পারে। এছাড়া জাজান, আসির, আল-বাহা এবং মক্কার পাহাড়ি অঞ্চলের কিছু অংশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মক্কা-মদিনাসহ হাজিদের চলাচলের প্রধান সড়কগুলোতে দিনের বেলা আবহাওয়া স্থিতিশীল থাকলেও তাপমাত্রা বেড়ে তীব্র গরমের দিকে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে, মক্কায় তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ৪৪ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। বাতাসে আর্দ্রতা থাকবে ৪০ শতাংশ পর্যন্ত এবং খোলা এলাকায় ধুলোময় বাতাস বইবে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, হাজিদের উদ্দেশে আবহাওয়া কেন্দ্র থেকে বিশেষ অনুরোধ করা হয়েছে, যাত্রার আগে যানবাহন ভালোভাবে পরীক্ষা করে নেওয়া, নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং পানিশূন্যতা এড়াতে প্রচুর পানি ও তরল খাবার খাওয়া।

এবার হজে মক্কায় অন্তত ১৬ লাখ হাজির সমাগম হবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় এই ধর্মীয় সমাবেশকে সামনে রেখে আবহাওয়া ও নিরাপত্তা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে সৌদি কর্তৃপক্ষ।

হাজিদের সতর্ক থাকার এবং স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়