শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ১২:০৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : আর রিয়াজ

গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে বসে আর নয়, বিদেশিদের দেশে ফিরে আবেদন বাধ্যতামূলক!

রয়টার্স: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসে গ্রিন কার্ড পেতে আগ্রহী বিদেশি নাগরিকদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসে গ্রিন কার্ডের জন্য আবেদন করা যাবে না। এ জন্য তাকে নিজ দেশে ফিরে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) এই ঘোষণা দেয় বলে জানিয়েছে রয়টার্স। 

মার্কিন অভিবাসন কর্মকর্তাদের উদ্দেশে নির্দেশনায় বলা হয়, গ্রিন কার্ডের আবেদনগুলো আলাদাভাবে যাচাই করে দেখতে হবে। বিশেষ কোনো ছাড় দেওয়া প্রয়োজন কি না, তা-ও প্রতিটি ক্ষেত্রের প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে বিবেচনা করতে হবে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর (ডিএইচএস) জানিয়েছে, ‘এদেশে সাময়িকভাবে অবস্থান করা কোনো বিদেশি যদি গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজের দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।’

ডিএইচএসের মতে, নতুন এই নীতিমালার ফলে অভিবাসনব্যবস্থার আইনি ফাঁকফোকর বন্ধ হবে। আইন যেভাবে কাজ করা উচিত, সেভাবেই এটি পরিচালিত হবে। ইউএসসিআইএস বলছে, এই নতুন নিয়মের কারণে সংস্থার সময় ও অর্থ বাঁচবে। ফলে তারা অন্যান্য আবেদন দ্রুত নিষ্পত্তি করতে পারবে।

পুনর্বাসন, আইনি সুরক্ষা ও অধিকার আদায়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে শরণার্থীদের নিরাপদ আশ্রয় পেতে সহায়তা করে এমন একটি সংগঠন হলো এইচআইএএস।

সংস্থাটি জানায়, এই নীতির ফলে মানব পাচারের শিকার ব্যক্তি এবং নির্যাতিত শিশুদের বাধ্য হয়ে তাদের পুরোনো দেশে ফিরে যেতে হবে। গ্রিন কার্ডের আবেদন করতে গিয়ে তারা আবার সেই বিপজ্জনক পরিবেশে ফিরে যেতে বাধ্য হবে, যেখান থেকে তারা পালিয়ে এসেছিল।

গত বছর ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে যাওয়া দর্শনার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ কমানোর উদ্যোগ নেয়। গত জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এক বছরে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়