শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৬:১৮ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদিকে ঝালমুড়ি খাইয়ে আতঙ্কে দোকানদার

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রচারণার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ঝালমুড়ি বিক্রি করেছিলেন স্থানীয় দোকানদার বিক্রম সাও। তিনি এখন দাবি করেছেন, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে নিয়মিত তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। খবর এনডিটিভির।

বিক্রমের বরাতে এনডিটিভি জানায়, গত কয়েকদিন ধরে প্রতিনিয়ত অজ্ঞাত আন্তর্জাতিক নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। বিক্রম বলেছেন, তিনি তার পরিবার নিয়ে শঙ্কিত।

বার্তাসংস্থা আইএএনএসকে বিক্রম বলেছেন, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ভিডিও এবং ফোন কলে আমি হুমকি পাচ্ছি। তারা আমাকে বোমা মেরে উড়িয়ে দিতে চাচ্ছে।

বিক্রমের দাবি, ভিডিও কল করা ব্যক্তিরা ভয় দেখানোর জন্য বীভৎস অঙ্গভঙ্গি করছে এবং অস্ত্রও দেখাচ্ছে। তিনি বলেন, তারা আমাকে সতর্ক করেছে যে আমাকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।

বিক্রম আরও অভিযোগ করেন যে, তারা প্রথমে আমায় ধর্মীয়ভাবে অভিবাদন জানায় এবং এরপর হত্যার হুমকি দেয়। তারা আমাকে জিজ্ঞেস করে- তুমি বেঁচে আছো না মরে গেছো। আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করে হুমকি দেয়া হচ্ছে।

গত ১৯ এপ্রিল পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় গিয়ে বিক্রমের দোকানে কিছুক্ষণের জন্য অবস্থান করেন মোদি। সেি দনই মোদিকে ঝালমুড়ি খাওয়ান বিক্রম।

এই ঘটনার পর থেকে বিক্রমকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
তবে ইতিমধ্যে বিক্রম ও তার পরিবারকে দেশটির পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা হচ্ছে হচ্ছে। এ ছাড়া এই ঘটনায় পুলিশ তদন্তও শুরু করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়