শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৫:০৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ প্রণালী নিয়ে ইরানের পদক্ষেপ বিশ্বে ভয়াবহ প্রভাব ফেলবে : আনোয়ার গারগাশ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীর মর্যাদা পরিবর্তন করার জন্য ইরানের যেকোনো পদক্ষেপ ইউরোপসহ বিশ্বব্যাপী মারাত্মক প্রভাব ফেলবে এবং এটি একটি গুরুতর নজির সৃষ্টি করবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক মন্তব্যে গারগাশ বলেছেন, ইউরোপীয় দেশগুলোর উচিত হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণকে কোনো দূরের সমস্যা হিসেবে না দেখে, বরং এটিকে সরাসরি তাদের জ্বালানি ও বাণিজ্য নিরাপত্তার সাথে জড়িত সংকট হিসেবে বিবেচনা করা।

তিনি আরও উল্লেখ করেন, ইরান যুদ্ধের পর উপসাগরীয় প্রতিটি দেশের হিসাব-নিকাশে মার্কিন যুক্তরাষ্ট্র ‘আরও বেশি কেন্দ্রীয় বা গুরুত্বপূর্ণ’ হয়ে উঠেছে।

গারগাশ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালী উন্মুক্তকারী একটি চুক্তি হওয়ার সম্ভাবনা ‌‘ফিফটি-ফিফটি’।

তিনি আরও বলেন, ‘ইরানি কর্মকর্তারা বছরের পর বছর ধরে অনেক সুযোগ হাতছাড়া করেছেন, কারণ তাদের নিজেদের সামর্থ্যকে অতিরিক্ত মূল্যায়ন করার একটি প্রবণতা রয়েছে। আশা করি এবার তারা তেমনটা করবে না।’

সূত্র: আল-জাজিরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়