শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ১২:৩৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নাৎসিবাদের করুণ অভিজ্ঞতা থেকে ইউরোপের শিক্ষা নেওয়া উচিত: ইরা‌নের পররাস্ট্র মন্ত্রণালয়

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, নাৎসিবাদের অভিজ্ঞতা থেকে ইউরোপের শিক্ষা নেওয়া উচিত এবং ইসরায়েলের আইন লঙ্ঘন ও অপরাধযজ্ঞের বিষয়ে নিষ্ক্রিয়তা বন্ধ করা উচিত।

ফিলিস্তিনি জনগণের সমর্থক কর্মীদের (গাজা এইড ক্যারাভান) ওপর ইসরায়েলের কর্মকর্তাদের নৃশংস আচরণের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এক্স নেটওয়ার্কে একটি বার্তায় লিখেছেন, আশদোদ বন্দরে ইসরায়েলের চরমপন্থী মন্ত্রী মানবিক কনভয়ের হাতকড়া পরা কর্মীদের (যাদের মধ্যে অনেকেই ইউরোপীয় নাগরিক) ব্যক্তিগতভাবে অপমান করে যা অত্যন্ত মর্মান্তিক।

তিনি আরও বলেন, এই দৃশ্যগুলো তিক্ত ঐতিহাসিক স্মৃতি ফিরিয়ে আনে; যখন নাৎসি শাসন, তার অপরাধ থেকে দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ দায়মুক্তি পাওয়ার পর, নিজেকে ব্যতিক্রমী, যেকোনো জবাবদিহিতা থেকে মুক্ত এবং আইনের ঊর্ধ্বে বলে মনে করত।

বাকায়ি আরও বলেন, ১৯৩০-এর দশকে ইউরোপ এই ভ্রান্ত ধারণায় মগ্ন ছিল যে, মানব মর্যাদার পরিকল্পিত অবমাননা, আন্তর্জাতিক আইনের প্রতি অবিরাম অবজ্ঞা এবং নৈতিক নীতির লঙ্ঘনের মুখে তারা নীরব থাকতে পারবে এবং এর ফলে কোনো মূল্য পরিশোধ না করেই এর পরিণতি থেকে নিজেদের রক্ষা করতে পারবে।

তিনি বলেন, আজ আসল বিপদ হচ্ছে ইসরায়েলের একজন পদস্থ কর্মকর্তার এমন আচরণ উদ্বেগজনক। এই নীরব সহযোগিতার পেছনের গভীরতর সমস্যাটি হলো দখলদারিত্ব, বর্ণবৈষম্য এবং গণহত্যার মুখে প্রাতিষ্ঠানিক নিষ্ক্রিয়তা ও সেসবের স্বীকৃতি; এই নীরবতা ও নিষ্ক্রিয়তাই ইসরায়েলের অপরাধমূলক নীতি ও আচরণকে স্বাভাবিক করে তুলেছে, অব্যাহত রেখেছে এবং আরও তীব্র করেছে।" বাকায়ি বলেন, "পশ্চিমা বিশ্ব যদি তাদের ঘোষিত মূল্যবোধ ও বাস্তব আচরণের মধ্যেকার ব্যবধান আরও বাড়িয়ে চলে, তবে তাদের ইতিহাসের নির্মম শিক্ষার পুনরাবৃত্তি দেখার জন্য প্রস্তুত থাকা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়