শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ১০:০৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুহূর্তেই কোটিপতি! পকেট থেকে মিলল ৭২ কোটি টাকার লটারির টিকেট

মুহূর্তেই কোটিপতি। তাও দু’এক কোটি নয়। পাক্কা প্রায় ৭২ কোটি টাকা। সঙ্গে সঙ্গে মার্কিন মিডিয়ায় ওই ব্যক্তিকে নিয়ে তোলপাড়। যুক্তরাষ্ট্রের ওই ব্যক্তি মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েকদিন আগে পুরোনো প্যান্টের পকেট থেকে খুঁজে পান একটি লটারির টিকিট। তাতেই তার ভাগ্য ঘুরে গেছে। তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করেন। তবে তার নাম, ঠিকানা প্রকাশ করা হয়নি।

মার্কিন গণমাধ্যম ‘পিপল ম্যাগাজিন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিউ জার্সির ওই ব্যক্তি গত বছর মে মাসে নিয়মিত যাতায়াত করা একটি গ্যাস স্টেশন থেকে ‘পিক-৬’ লটারির টিকিটটি কিনেছিলেন। কেনার পর সেটি কোথায় রেখেছিলেন তা ভুলে যান এবং প্রায় এক বছর সেটার কথা তার মনেই ছিল না। গত মাসে লটারি কর্তৃপক্ষ ঘোষণা দেয়, জ্যাকপটজয়ী একটি টিকিট এখনো কেউ দাবি করেনি এবং খুব শিগগিরই সেটির মেয়াদ শেষ হয়ে যাবে। ঘোষণাটি ওই ব্যক্তির নজরে আসে। কারণ বিজয়ী টিকিটটি যে পেট্রল স্টেশন থেকে বিক্রি হয়েছিল সেটি ছিল তার নিয়মিত যাতায়াতের জায়গা। এরপর কৌতূহলবশত তিনি স্টেশনটিতে গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীরা তাকে জানান যে- খুব অল্প কয়েকজন নিয়মিত ক্রেতাই ‘পিক-৬’ খেলতেন। তারা তাকে নিজের জিনিসপত্র ভালোভাবে খুঁজে দেখার পরামর্শ দেন। তিনি বাসায় গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ড্রয়ার, তাক ও বিভিন্ন স্টোরেজ ঘাঁটার পর শেষ পর্যন্ত আলমারিতে রাখা পুরোনো কাপড় পরীক্ষা করতে শুরু করেন। সেখানেই একটি পুরোনো প্যান্টের পকেটের ভেতর কুঁচকানো অবস্থায় খুঁজে পান বহুদিনের হারানো লটারির টিকিটটি। নম্বর মিলিয়ে দেখার পর তিনি বুঝতে পারেন, তার হাতেই রয়েছে ৫ দশমিক ৯ মিলিয়ন ডলার বিজয়ী টিকিট। তিনি দ্রুত লটারি সদর দপ্তরে গিয়ে মেয়াদ শেষ হওয়ার মাত্র আট দিন আগে পুরস্কার দাবি জানান।

ঘটনার পর লটারি সংশ্লিষ্ট কর্মকর্তারা সবাইকে পুরোনো টিকিট নিয়মিত পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন। তাদের ভাষ্য, কোথায় টিকিট রাখা হয়েছিল তা ভুলে যাওয়ার কারণে প্রায়ই অনেক পুরস্কার অদাবিকৃত থেকে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়