শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০৬:২৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের শীর্ষ গরুর মাংস রপ্তানি প্রতিষ্ঠান থেকে মোটা অঙ্কের অনুদান নিয়েছে বিজেপি

ভারতের অন্যতম শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক আল্লানা গ্রুপ ২০২৪-২৫ অর্থবছরে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) রেকর্ড ৩০ কোটি রুপি অনুদান দিয়েছে। ভারতের নির্বাচন কমিশনে জমা দেওয়া আর্থিক বিবরণীতে উঠে এসেছে এ তথ্য।অন্যদিকে, ২০২৫ সালে ভারতের গরুর মাংস রপ্তানি ৪ বিলিয়ন (৪০০ কোটি) ডলার অতিক্রম করেছে, যা ২০১৮ সালের পর প্রথমবারের মতো এ সীমা ছাড়ালো। ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একই সময়ে আল্লানা গ্রুপের প্রধান রপ্তানি প্রতিষ্ঠান অ্যালানাসনস প্রাইভেট লিমিটেডের আয় ২০১৮ সালের পর প্রথমবারের মতো ১০ হাজার কোটি রুপি ছাড়িয়েছে।

শাসক দলের পক্ষ থেকে গরুর মাংস নিয়ে কড়া অবস্থান থাকা সত্ত্বেও কেন এ খাতের একটি প্রতিষ্ঠান বিজেপিকে বিপুল অর্থ সহায়তা দিচ্ছে—এ প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

ভারতীয় সংবাদমাধ্যম আল্লানা গ্রুপের নির্বাহী পরিচালক ফওজান আলাভি বলেন, মোদী সরকারের আমলে ‘টেকসই প্রবৃদ্ধির জন্য ইতিবাচক রূপান্তর’ ঘটছে এবং ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে গ্রুপটি ইতিবাচক অবদান রাখতে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়