শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৯:০৭ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্য সংকটের জেরে ভারতে এক সপ্তাহে দ্বিতীয়বার বাড়ল জ্বালানি তেলের দাম

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে অস্থিরতা তৈরি হওয়ায় ভারতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। মঙ্গলবার (১৯ মে) তেল বিপণন সংস্থাগুলো প্রতি লিটারে প্রায় ৯০ পয়সা পর্যন্ত দাম বৃদ্ধি করেছে।  খবর এনডিটিভির। 

এর আগে গত শুক্রবার (১৫ মে) প্রতি লিটারে ৩ রুপি করে দাম বাড়ানো হয়েছিল।  ফলে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৪.৭৭ রুপি থেকে বেড়ে হয়েছিল ৯৭.৭৭  রুপি এবং ডিজেলের দাম ৮৭.৬৭ রুপি থেকে বেড়ে দাঁড়ায় ৯০.৬৭ রুপি ।

মঙ্গলবারের নতুন বৃদ্ধির ফলে দিল্লিতে পেট্রোলের দাম আরও ৮৭ পয়সা বেড়ে হয়েছে ৯৮.৬৪ রুপি (প্রতি লিটার)। একইভাবে প্রতি লিটার  ডিজেলের দাম ৯১ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯১.৫৮ রুপি। 

দিল্লির পাশাপাশি দেশের অন্যান্য বড় শহরেও জ্বালানির দাম বেড়েছে। মুম্বাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ৯১ পয়সা বেড়ে হয়েছে ১০৭.৫৯ রুপি এবং ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৪.০৮ রুপি, কলকাতায় পেট্রোলের দাম সবচেয়ে বেশি, ৯৬ পয়সা বেড়ে হয়েছে ১০৯.৭০ রুপি এবং।  ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৬.০৭ রুপি। আর চেন্নাইয়ে পেট্রোলের দাম ৮২ পয়সা বেড়ে হয়েছে ১০৪.৪৯ রুপি এবং ডিজেলের দাম ৮৬ পয়সা বেড়ে হয়েছে ৯৬.১১ রুপি (প্রতি লিটার।

বিশেষজ্ঞদের মতে, ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে এবং এর প্রভাব সরাসরি পড়ছে দেশের জ্বালানি বাজারে।  তেল বিপণন সংস্থাগুলো প্রায় ১০ সপ্তাহ ধরে পুরোনো দামে জ্বালানি বিক্রি করছিল, যদিও তাদের ক্রয়মূল্য ক্রমাগত বাড়ছিল। ক্ষতির পরিমাণ অসহনীয় হয়ে ওঠায় গত সপ্তাহ থেকে ধাপে ধাপে দাম বাড়ানো শুরু হয়েছে।

পেট্রোল ও ডিজেলের এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। বিশেষ করে ছোট ব্যবসায়ী, পরিবহন খাতের সঙ্গে যুক্ত মানুষ, নিয়মিত গণপরিবহন ব্যবহারকারী এবং ব্যক্তিগত যানবাহন ব্যবহারকারীরা সবচেয়ে বেশি চাপে পড়বেন।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যদি আরও বাড়ে, তাহলে আগামী দিনগুলোতে পেট্রোল ও ডিজেলের দাম আরও বৃদ্ধি পেতে পারে, যা মূল্যস্ফীতির চাপ আরও বাড়াবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়