শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংককে ট্রেন-বাস সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৮, আহত ২৫

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) সংঘটিত এ দুর্ঘটনায় অন্তত আটজন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা আশপাশের কয়েকটি যানবাহনেও ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় একটি ট্রেন, যাত্রীবাহী বাস, কয়েকটি ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার পরপরই দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে আহতদের বের করে আনেন, অন্যদিকে দমকলকর্মীরা পানির পাইপ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। তবে সম্ভাব্য আরও হতাহত ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে থাই কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়