শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ১১:৪৬ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান সংকটের মধ্যেই কৌশলগত অংশীদারত্ব বাড়াল ভারত ও আমিরাত

ইরান যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময় প্রতিরক্ষা, জ্বালানি ও জাহাজ পরিবহণসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদার করতে নতুন চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

শুক্রবার (১৫ মে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবুধাবি সফরের সময় এই চুক্তিগুলো সম্পন্ন হয়।

এদিন আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে দুই দেশ কৌশলগত সম্পর্ক আরও গভীর করার ওপর জোর দেন।

নতুন প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তিতে সামুদ্রিক নিরাপত্তা, সাইবার প্রতিরক্ষা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, তথ্য আদান-প্রদান, সামরিক প্রশিক্ষণ ও যৌথ মহড়ার মতো বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া উন্নত প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই দেশ একমত হয়েছে।
  
চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল জ্বালানি নিরাপত্তা। এতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এলাকায় সংরক্ষিত অপরিশোধিত তেলের একটি অংশ ভারতের কৌশলগত পেট্রোলিয়াম মজুদের অংশ হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিয়েও সমঝোতা হয়েছে।
 
ইরানকে কেন্দ্র করে যখন পুরো অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে, তখন এই চুক্তি স্বাক্ষরিত হলো। সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছে, তাদের পূর্ব উপকূলীয় এলাকা ফুজাইরাহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এতে একটি তেল শোধনাগারে আগুন লাগে এবং তিন ভারতীয় শ্রমিক আহত হন।
  
সংযুক্ত আরব আমিরাত ভারতের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং গত ২৫ বছরের হিসেবে সপ্তম বৃহত্তম বিনিয়োগকারী দেশ। দেশটিতে ৪৫ লাখেরও বেশি ভারতীয় বাস করে। ফলে এ সফর তাদের কল্যাণের বিষয়ে আলোচনারও একটি সুযোগ। সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়