শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৯:০৩ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবির আকাশে নরেন্দ্র মোদির বিমানে আমিরাতি যুদ্ধবিমানের এসকর্ট, কারণ কি?

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির মধ্যে পাঁচ দেশ সফরের প্রথম ধাপে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৫ মে) মোদির বহনকারী এয়ার ইন্ডিয়া ওয়ান বিমানটি আমিরাতের আকাশসীমায় প্রবেশ করতেই তাকে বিশেষ সম্মান জানায় দেশটি। আবুধাবির আকাশসীমায় ভারতের প্রধানমন্ত্রীর বিমানকে পাহারা দিয়ে নিয়ে যায় আমিরাত বিমানবাহিনীর দুটি এফ-১৬ যুদ্ধবিমান।

আবুধাবিতে অবতরণের পর নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। এরপর তিনি আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজেড) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। তার বিমানকে যুদ্ধবিমানের পাহারা দেওয়ার বিষয়টিকে দুই দেশের গভীর কৌশলগত অংশীদারত্ব ও ব্যক্তিগত উষ্ণতার প্রতিফলন হিসেবে দেখছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি।

বৈঠকে প্রধানমন্ত্রী মোদি এই বিশেষ সম্মানের জন্য আমিরাতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাদের বিমানবাহিনীর এই এসকর্ট ভারতের জনগণের জন্য এক বড় সম্মান।’ তিনি সংযুক্ত আরব আমিরাতকে নিজের ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবেও অভিহিত করেন। উল্লেখ্য, আমিরাতে প্রায় ৪০ লাখ ভারতীয় বসবাস করেন, যা উপসাগরীয় দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আমিরাত সফরের বিশেষ গুরুত্ব রয়েছে। ইরান থেকে আসা আড়াই হাজারেরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা করতে হয়েছে আবুধাবিকে। এ প্রসঙ্গে মোদি বলেন, আমিরাতের ওপর এ ধরনের হামলা ‘অগ্রহণযোগ্য’ এবং যেকোনও পরিস্থিতিতে ভারত আমিরাতের পাশে থাকবে।

ইরানের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্বজুড়ে তেল ও এলপিজি সরবরাহে যে সংকট তৈরি হয়েছে, তার আঁচ লেগেছে ভারতেও। মাসখানেক ধরে চলা রান্নার গ্যাসের (এলপিজি) সংকট মোকাবিলায় এই সফরে আমিরাতের সঙ্গে বড় ধরনের সরবরাহ চুক্তি সই করেছে ভারত।

এ ছাড়া দুই দেশের মধ্যে ৫ বিলিয়ন ডলারের অবকাঠামো বিনিয়োগ, কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্ব এবং গুজরাটের ভাদিনারে জাহাজ মেরামত ক্লাস্টার স্থাপনের বিষয়েও সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে নরেন্দ্র মোদি নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি ভ্রমণে যাবেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়