শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৭:২৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানবিরোধী গোপন জোট গড়তে চেয়েছিল আমিরাত, ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালিয়েছিল ইরান। সবচেয়ে বেশি হামলা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। জবাবে ইরানে গোপনে একাধিক পাল্টা হামলা চালিয়েছে আরব আমিরাতও। এমনকি তেহরানে যৌথ হামলার জন্য আরব দেশগুলোকে নিয়ে জোট গড়ার চেষ্টাও করেছিল আবুধাবি। যদিও শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পরপরই সংযুক্ত আরব আমিরাত (ইউএই) উপসাগরীয় দেশগুলোকে নিয়ে তেহরানের বিরুদ্ধে সমন্বিত হামলার উদ্যোগ নিয়েছিল, তবে সেই চেষ্টা ব্যর্থ হয়।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ইউএই’র প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ অঞ্চলের কয়েকজন নেতার সঙ্গে ফোনে কথা বলেন। তিনি ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরলেও অন্য নেতারা এ পরামর্শ প্রত্যাখ্যান করেন।
  
বিশ্লেষকদের মতে, এই মতপার্থক্যের কারণেই সাম্প্রতিক সময়ে ইউএই ও অন্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়। এরই অংশ হিসেবে গত মাসে ওপেক জোট ছাড়ার ঘোষণা দেয় আমিরাত।
 
সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, সৌদি আরব গত মার্চ মাসে ইরানে হামলা চালিয়েছিল। এরপরই পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া শান্তি প্রচেষ্টাকে সমর্থন দিয়ে অবস্থান পরিবর্তন করে রিয়াদ।
  
ওই মধ্যস্থতা প্রক্রিয়ায় বড় ভূমিকা না পাওয়ায় ইউএই অসন্তুষ্ট ছিল বলেও প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে, কাতারের রাস লাফান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনায় ইরানের হামলার পর দোহা পাল্টা জবাব দেয়ার বিষয়টি বিবেচনা করেছিল। তবে শেষ পর্যন্ত তারা প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়নি। রাস লাফান বিশ্বের বৃহত্তম এলএনজি স্থাপনাগুলোর একটি।
 
প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন ইউএইর যৌথ সামরিক প্রতিক্রিয়ার উদ্যোগ সম্পর্কে অবগত ছিল। ওয়াশিংটন চেয়েছিল সৌদি আরব ও কাতার ওই উদ্যোগে সমর্থন দিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়