শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৩:২৭ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন সফরে ট্রাম্প কী পেলেন, কী পেলেন না

ইরান যুদ্ধ নিয়ে চীনের কাছ থেকে বড় ধরনের সহযোগিতা পাওয়ার আশা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর এখন পর্যন্ত তেমন কোনো বড় অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি।

চীন দীর্ঘদিন ধরেই ইরানের ঘনিষ্ঠ কূটনৈতিক মিত্র এবং দেশটির তেলের সবচেয়ে বড় ক্রেতা। একই সঙ্গে চলমান সংকটে বেইজিং নিজেকে শান্তির পক্ষে  তুলে ধরছে। তাই ধারণা ছিল, চীনকে পাশে পেলে ইরানকে কূটনৈতিকভাবে চাপ দেওয়া সহজ হবে।

বৃহস্পতিবার প্রথম দফার বৈঠকের পর ট্রাম্প বলেন, শি জিনপিং ইরান সংকট সমাধানে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন। তবে একই দিনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে চীনের কাছে কোনো সহায়তা চায়নি।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালি খোলা রাখা জরুরি—এ বিষয়ে দুই দেশ একমত হয়েছে। পাশাপাশি ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র না পায়, সে বিষয়েও ঐকমত্য হয়েছে। এতে আরও বলা হয়, চীন প্রণালিতে সামরিকীকরণ বা চলাচলে টোল আরোপের বিরোধিতা করেছে।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এসব বিস্তারিত বিষয় তুলে ধরা হয়নি। বরং তারা জানিয়েছে, ইরান পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান ‘স্পষ্ট’ এবং আগের মতোই অপরিবর্তিত আছে।

এদিকে ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, চীনের ওপর তার চাপ প্রয়োগের সীমা রয়েছে। তিনি বলেন, শি জিনপিং ইরানে সরাসরি কোনো চাপ প্রয়োগ করবেন না, বরং শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করছেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে জ্বালানি ও বাণিজ্য সহযোগিতার সম্ভাবনা থাকলেও, ইরান যুদ্ধ থামাতে এই বৈঠক এখনো বড় কোনো পরিবর্তন আনতে পারেনি। ফলে সংকটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়