শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৯:২৬ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬৭ পয়সা কেজি দরে বিক্রি: ক্ষোভে নিজের চাষ করা সব পেঁয়াজ পুড়িয়ে দিলেন যুবক

চাকরি ছেড়ে কৃষিতে ফিরেছিলেন ইঞ্জিনিয়ার যুবক। স্বপ্ন ছিল নিজের জমিতে ফসল ফলিয়ে ভাগ্য বদলাবেন। কিন্তু সেই ফসলের দাম জুটলো কেজিতে মাত্র ৬৭ পয়সা। শ্রমের দামটুকুও না পেয়ে শেষ পর্যন্ত নিজের চাষ করা সব পেঁয়াজ পুড়িয়ে ধ্বংস করেছেন ভারতের মহারাষ্ট্রের সোলাপুরের এক কৃষক। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

সোলাপুরের মোহল তহসিলের বেগমপুর গ্রামের বাসিন্দা লাখান মানে ২০১৬ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করেন। বাবা-মায়ের পাশে দাঁড়াতে বেছে নিয়েছিলেন চাষাবাদ। এবার দুই একর জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন তিনি। সোলাপুরের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কেজিতে মাত্র ৫০ পয়সা দেখে একটু বেশি দামের আশায় ২০০ কিলোমিটার দূরে কোলহাপুর কৃষি পণ্য বিপণন কমিটিতে (এপিএমসি) গিয়েছিলেন লাখান।

লাখান জানান, গত ৮ মে তিনি ১০০ বস্তা পেঁয়াজ নিয়ে কোলহাপুরে যান। কিন্তু সেখান থেকে মোট ৩ হাজার ৭০০ টাকা হাতে পান তিনি। অর্থাৎ প্রতি কেজির দাম দাঁড়ায় মাত্র ৬৭ পয়সা। লাখান ক্ষোভের সঙ্গে বলেন, ‘সোলাপুর বাজারে দাম কম দেখে অনেক আশা নিয়ে কোলহাপুর গিয়েছিলাম। কিন্তু সেখান থেকে ফিরে হতাশ হয়ে নিজের জমির বাকি সব পেঁয়াজ পুড়িয়ে দিয়েছি।’

লাখানের মতো একই দশা বার্শির আরেক কৃষকের। তিনি ২৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোলহাপুরে এসে প্রতি কেজিতে মাত্র ১ রুপি দাম পেয়েছেন। কোলহাপুর এপিএমসির পেঁয়াজ বিভাগের প্রধান মনোজ সালুঙ্খে জানান, ওই কৃষকের পেঁয়াজ নিম্নমানের ছিল। বৃষ্টিতে ভিজে যাওয়ায় কোনও ব্যবসায়ী তা কিনতে চাইছিলেন না। শেষ পর্যন্ত কৃষক অনুরোধ করায় কেজি প্রতি ১ রুপি দরে কেনা হয়েছে, যা মূলত আবর্জনার ঝুড়িতেই যাবে।

মনোজ সালুঙ্খে বলেন, বর্তমানে সবচেয়ে ভালো মানের পেঁয়াজের দামও কেজি প্রতি ১২-১৩ রুপির ওপরে উঠছে না। যুদ্ধ ও অন্যান্য কারণে রফতানিতে বিধিনিষেধ থাকায় বাজারে পেঁয়াজের সরবরাহ অনেক বেড়ে গেছে। সাধারণত বছরের এই সময়ে কেরালাসহ দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ব্যাপক চাহিদা থাকে, কিন্তু এবার ব্যবসায়ীরা কোনও অর্ডার দিচ্ছেন না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়