শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ১২:২০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার স্লিপার বাসে এক নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

দিল্লিতে আবারও বাসের ভিতর এক নারীকে গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় বাসটির চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিল্লিতে একটি স্থির দাঁড়িয়ে থাকা স্লিপার বাসের ভেতরে এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার জানিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগ অনুযায়ী, দুই ব্যক্তি বাসের ভেতরে ওই নারীকে ধর্ষণ করে।

ঘটনাটি দুই দিন আগে দিল্লির নাংলোই এলাকায় ঘটে। অভিযুক্ত দু’জনই বাসের চালক ও কন্ডাক্টর। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। পুলিশ জানায়, ঘটনা ঘটে সোমবার রাতে দিল্লির রানিবাগ এলাকায়। ভুক্তভোগী নারী পিতমপুরার একটি বস্তি এলাকায় বসবাস করেন। তিনি মঙ্গোলপুরীর একটি কারখানায় কাজ করেন।

বার্তা সংস্থা আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, ১১ই মে রাতে কাজ শেষে প্রতিদিনের মতো হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় সরস্বতী বিহারের একটি বাসস্টপে একটি স্লিপার বাস এসে দাঁড়ায়। সময় জানতে বাসের দরজায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে যান ওই নারী। এ সময় তাকে জোর করে বাসের ভেতরে নিয়ে যাওয়া হয়। এরপর অভিযুক্তরা বাসটি নাংলোইয়ের দিকে নিয়ে যায়, সেখানে যৌন নির্যাতনের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী বিবাহিতা এবং তার তিনটি সন্তান আছে।

ধর্ষিতার মেডিকেল পরীক্ষার পর একটি এফআইআর দায়ের করা হয় এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। দিল্লি পুলিশ জানিয়েছে, অপরাধে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে। তদন্ত চলছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ২০১২ সালের ১৬ই ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী প্যারামেডিক্যাল ছাত্রী ‘নির্ভয়া’কে (ছদ্মনাম) গণধর্ষণ করা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রচুর রক্তক্ষরণের ফলে তার অবস্থা শোচনীয় হয়ে ওঠে। তাকে বিদেশে নেয়া হয় চিকিৎসার জন্য। সেখানে তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডে ভারতজুড়ে ব্যাপক প্রতিবাদ হয়। নতুন আইন করতে বাধ্য হয় সরকার। ২০২০ সালের ২০ মার্চ ৭ বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর দিল্লির তিহাড় জেলে চার অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়