শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্রোনকে আরও বেশি সময় আকাশে রাখতে ‘হাইড্রোজেন হার্ট’ প্রযুক্তি আনলো চীন

ড্রোনের দীর্ঘ সময় উড্ডয়ন নিশ্চিত করতে নতুন হাইড্রোজেনচালিত প্রযুক্তি তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। ‘হাইড্রোজেন হার্ট’ নামে পরিচিত এ প্রযুক্তি উদ্ভাবন করেছে চীনা বিজ্ঞান অ্যাকাডেমির ডালিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল ফিজিক্স (ডিআইসিপি)।

সোমবার (১১ মে) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ‘হাই-স্পেসিফিক-পাওয়ার ক্যাথোড-ক্লোজড এয়ার-কুলড স্ট্যাক’ নামের নতুন প্রযুক্তিটি সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তিগত সাফল্যের মূল্যায়নে উত্তীর্ণ হয়েছে। 

গবেষকদের দাবি, হালকা নকশা, উচ্চ ক্ষমতা উৎপাদন এবং উন্নত এয়ার-কুলিং প্রযুক্তির কারণে এটি শিল্পমানের ড্রোনের উড্ডয়ন সময় প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়াতে সক্ষম।

বর্তমানে অধিকাংশ ড্রোনে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারির উড্ডয়ন সময় সীমিত। আবার প্রচলিত ফুয়েল সেল ব্যবস্থা তুলনামূলক ভারী হওয়ায় ড্রোন পরিচালনায় নানা সীমাবদ্ধতা তৈরি হয়। নতুন এই প্রযুক্তি সেই সমস্যার সমাধান দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের ডালিয়ানে নতুন স্ট্যাক সংযুক্ত একটি হাইড্রোজেনচালিত ড্রোনের সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে।

পরীক্ষায় স্ট্যাকটির নির্দিষ্ট ক্ষমতা প্রতিকেজিতে ১ হাজার ৯৭০ ওয়াট এবং ক্ষেত্রফলভিত্তিক শক্তি ঘনত্ব প্রতি বর্গসেন্টিমিটারে ১ দশমিক ১৫ ওয়াট পাওয়া গেছে।

প্রকল্পটির প্রযুক্তিগত প্রধান চেন ঝোংওয়ে বলেন, এই প্রযুক্তি পরীক্ষাগারের গণ্ডি পেরিয়ে এখন বড় পরিসরে ব্যবহারের পর্যায়ে পৌঁছেছে।

ইতোমধ্যে বনাঞ্চল পর্যবেক্ষণ, কৃষিকাজ, বিদ্যুৎ গ্রিড পরিদর্শন এবং জরুরি সেবার মতো বিভিন্ন খাতে প্রযুক্তিটির ব্যবহার শুরু হয়েছে।

সূত্র: সিনহুয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়