শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৭:৫৩ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম মন্ত্রিসভা বৈঠকে সরকারি চাকরির বয়সসীমা ৫ বছর বাড়ানোর সিদ্ধান্ত শুভেন্দুর

পশ্চিমবঙ্গের নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকেই একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৫ বছর বাড়ানো হয়েছে।

পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্প চালু, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফকে জমি হস্তান্তর এবং জনসংখ্যা গণনার কাজ শুরুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে এই বৈঠকে।

বয়সসীমা বাড়ানোর পেছনের কারণ ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৫ সালের পর রাজ্যে উল্লেখযোগ্য নিয়োগ না হওয়ায় অনেক শিক্ষিত তরুণ-তরুণীর আবেদনের বয়স পেরিয়ে গেছে। নির্বাচনী প্রচারের সময় স্বরাষ্ট্রমন্ত্রী রায়দীঘি থেকে এই বঞ্চিত যুবকদের কথা বিবেচনা করে বয়সসীমা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করেই মন্ত্রিসভা এই সিদ্ধান্ত মঞ্জুর করেছে।

সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'বিএসএফ যতটা জমি চেয়েছে, আমরা ততটাই দেব। পূর্বতন সরকারের অনীহা ও অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার মানসিকতার কারণে ভূমি দপ্তরকে কাজ করতে দেওয়া হয়নি। এমনকি উচ্চ আদালতের নির্দেশও অমান্য করা হয়েছে। আমরা আজ থেকেই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছি।'

মুখ্যমন্ত্রী জানান, আগামী সোমবার (১৮ মে) পরবর্তী মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার বিচার, নারী নির্যাতন রোধ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন, নতুন পে-কমিশন গঠন এবং বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়