শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০৯:৩৭ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়িতে বসে কাজ, বিদেশে বিয়ে নয়: মোদি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া এবং জ্বালানি তেলের বাজারে অস্থিরতার মধ্যে দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার হায়দরাবাদে এক অনুষ্ঠানে তিনি নাগরিকদের পেট্রোল ও ডিজেল সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষায় গণপরিবহন ব্যবহারসহ বিলাসিতা পরিহারের পরামর্শ দিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘দেশপ্রেম মানে কেবল সীমান্তে জীবন উৎসর্গ করা নয়। বর্তমান সময়ে দায়িত্বশীলতার সঙ্গে জীবনযাপন করা এবং দৈনন্দিন জীবনে দেশের প্রতি কর্তব্য পালন করাও দেশপ্রেমের অংশ।’

আন্তর্জাতিক সংঘাতের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, সরবরাহ শৃঙ্খলে চ্যালেঞ্জ এবং লাগামহীন মূল্যস্ফীতি মোকাবিলায় দেশবাসীকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী মোদি দেশবাসীকে মেট্রো ও গণপরিবহন ব্যবহার করে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমাতে বলেন। এ ছাড়া ব্যক্তিগত গাড়ির বদলে কার-পুলিং এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে রেলওয়েকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন। তিনি পরিবেশবান্ধব ইলেকট্রিক যানের (ইভি) ব্যবহারের ওপরও বিশেষ জোর দিয়েছেন।

জাতীয় স্বার্থে করোনা মহামারিকালীন কর্মদক্ষতা বৃদ্ধির কৌশলগুলো পুনরায় চালু করার কথা বলেন মোদি। এর মধ্যে রয়েছে, বাড়িতে বসে কাজ, অনলাইন কনফারেন্স এবং ভার্চ্যুয়াল মিটিং। অপ্রয়োজনীয় বিদেশ সফর এড়িয়ে চলা এবং অপরিহার্য নয় এমন ক্ষেত্রে স্বর্ণ কেনা থেকে বিরত থাকার জন্যও তিনি নাগরিকদের অনুরোধ করেন।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়