শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৯:৩৯ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপি ক্ষমতায় আসায় পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে : অগ্নিমিত্র পাল

বিজেপি ক্ষমতায় আসায় পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে বলে মন্তব্য করেছেন সেখানকার নতুন সরকারের মন্ত্রী অগ্নিমিত্র পাল। শনিবার (৯ মে) শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠিত হয়।

গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন হয়। ৪ মে প্রকাশিত ফলাফলে দেখা যায় হিন্দুত্ববাদী বিজেপি সেখানে প্রথমবারের মতো সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও অন্যান্য মন্ত্রীরাও আজ শপথ নেন। যারমধ্যে অগ্নিমিত্র পাল রয়েছেন। তাদের শপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন।

শপথ নেওয়ার পর অগ্নিমিত্র পাল বার্তাসংস্থা আইএএনএসকে বলেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমরা এই সংগ্রাম সফল করেছি। ২৩টি পুলিশি মামলা, অপমান, অত্যাচার, আমাদের কাজ করতে না দেওয়া, আমাদের কর্মীদের মারধর করা, তাদের ধর্ষণ করা, পোড়ানো… আমি এখনো এটি বিশ্বাস করতে পারছি না। সত্যিই কি আমাদের সরকার রয়েছে। মাঝে মাঝে আমি নিজের গায়ে চিমটি কেটে দেখি সত্যিই কি এটি হচ্ছে কি না।’

তিনি আরও বলেন, ‘শ্যামা প্রকাশ মুখার্জির স্বপ্ন পূরণ হয়েছে। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হচ্ছিল। আমরা এ থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করেছি। আমরা এটিকে বাঁচাতে পেরেছি। এটি অবাস্তব অনুভূতি।’

সূত্র: দ্য স্টেটসম্যান

  • সর্বশেষ
  • জনপ্রিয়