শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ১০:১৭ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিগেডে আজ শপথ নিবেন শুভেন্দু, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদিসহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীকে বরণে প্রস্তুত কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আজ শনিবার (৯ মে) স্থানীয় সময় সকাল ১০ টায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। তিনি পশ্চিমবঙ্গের ইতিহাসে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে হতে যাওয়া প্রথম মুখ্যমন্ত্রী। 

এর আগে,গতকাল শুক্রবার (৮ মে) বিজেপির নির্বাচিত বিধায়কদের বৈঠকে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। তার সাথে এই আলোচনায় উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচড়ণ মাঝি। 

এদিকে, আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার কথা রয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নিতিন নবীন ছাড়াও বিজেপির শীর্ষ নেতাদের। এছাড়া অংশ নেবেন দেশের অন্তত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও।   

শপথগ্রহণ ঘিরে অনুষ্ঠানস্থলে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। মাঠকে ভাগ করা হয়েছে ৩৫টি সেক্টরে এবং মোতায়েন করা হয়েছে প্রায় ৪ হাজার পুলিশ। 

মূল মঞ্চে থাকছে বিশাল দুর্গামূর্তি। পাশাপাশি বাংলার বিভিন্ন বিখ্যাত ও নান্দনিক প্রতিকৃতিও সাজানো হবে সেখানে। এছাড়া মাঠজুড়ে তৈরি হচ্ছে একাধিক খাবারের স্টল। যেখানে মিলবে ঝালমুড়ি, রসগোল্লা, সন্দেশ-সহ নানা বাঙালি খাবার।   

  • সর্বশেষ
  • জনপ্রিয়