শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ০৮:৩৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ট্যাংকার লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করা ইরানের কয়েকটি খালি ট্যাংকার লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৮ মে) নতুন করে এ হামলার ঘটনা ঘটে। এর আগের রাতেও দুই দেশের মধ্যে সংঘর্ষ হয়েছিল।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, ফক্স নিউজ-এর এক সাংবাদিকের বরাতে বলা হয়েছে, ইরানের একাধিক খালি ট্যাংকারকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

এর আগে মেহের নিউজ জানিয়েছিল, সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এলাকাটি হরমুজ প্রণালি-এর কাছে অবস্থিত।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত-কে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তাদের দাবি, ইরান দুটি ব্যালিস্টিক মিসাইল ও তিনটি ড্রোন ছুড়েছে। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে। ধারণা করা হচ্ছে, ধ্বংসাবশেষ পড়ে তিনজন আহত হয়েছেন।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরানের ছোড়া ৫৫১টি ব্যালিস্টিক মিসাইল, ২৯টি ক্রুজ মিসাইল এবং ২ হাজার ২৬৩টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

ইরানের সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় এর আগে উচ্চ সতর্কতায় ছিল আমিরাত। এর অংশ হিসেবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় রাখা হয়।

আলজাজিরা জানিয়েছে, শুক্রবার সকালে আমিরাত উপকূলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুবাইভিত্তিক সাংবাদিক নাতাশা তুরাক বলেন, যেখানে মার্কিন সেনা স্থাপনা রয়েছে, সেসব এলাকাতেই বিস্ফোরণ ঘটেছে।

তিনি আরও বলেন, হরমুজ উপকূলবর্তী এলাকাজুড়ে সংঘর্ষ চলমান থাকায় আমিরাত এখনো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্র: আল-আরাবিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়