শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে অনিশ্চয়তা: সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জটিলতা তামিলনাড়ুতে

প্রথমবার বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম। তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয়ী হয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা। খবর আনন্দবাজারের।

তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এখনও অন্তত ১০ জন বিধায়কের সমর্থন প্রয়োজন দলের। সবকিছু অনুকূলে থাকলে বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেই পথ এখনো পুরোপুরি নিশ্চিত নয়।

এই পরিস্থিতিতে বিজয় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার উদ্যোগ নিয়েছেন। তার আগে তিনি দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় সমর্থন জোগাড়ে ইতোমধ্যেই ছোট দলগুলোর সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। কংগ্রেস ও পাট্টালি মাক্কাল কাছি সমর্থনের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। কংগ্রেস পেয়েছে পাঁচটি আসন এবং পাট্টালি মাক্কাল কাছি পেয়েছে চারটি আসন।

অন্যদিকে বাম দলগুলো এখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি। বিদুথালাই চিরুথাইগাল কাছি ও দেশিয়া মুরুপোক্কু দ্রাবিড় কাছাগমসহ কয়েকটি ছোট দল পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে চায়।

নির্বাচনে ৭৩টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দ্রাবিড় মুন্নেত্র কাছাগম নেতৃত্বাধীন জোট। আর সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুন্নেত্র কাছাগম ও বিজেপি জোট পেয়েছে ৫৩টি আসন।

সূত্র বলছে, আন্না দ্রাবিড় মুন্নেত্র কাছাগম থেকেও জোটে আসার আগ্রহ ছিল। তবে বিজেপির সঙ্গে তাদের রাজনৈতিক অবস্থানের কারণে সেই সম্ভাবনা জটিল হয়ে উঠেছে। কারণ বিজয় ইতোমধ্যেই বিজেপিকে ‘নীতিগত শত্রু’ হিসেবে উল্লেখ করেছেন।

এ পরিস্থিতিতে বিজয় কি সরকার গঠন করতে পারবেন, নাকি তামিলনাড়ুতে রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়বে?

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়