শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিওনেল মেসির কারণে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস!

হিন্দুস্তান টাইমস: টালিগঞ্জে এবার আর জিততে পারলেন না রাজ্যের বিদায়ি মন্ত্রী তথা হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাস। সোমবারের (৪ মে) ফলাফলে দেখা গেছে, টালিগঞ্জ আসনে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর কাছে ৬,০১৩ ভোটে হেরে গিয়েছেন তিনি। গতবার ৫০ হাজার ভোটে জিতলেও এবার তিনি নিজের আসনটি হারালেন। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অরূপ বিশ্বাস পেয়েছেন ৮২,৩৯৪ ভোট।

অন্যদিকে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী ৮৮,৪০৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিশ্লেষকদের মতে, এবার সিপিএম ৩০ হাজারের বেশি ভোট টেনে নেওয়ায় অরূপ বিশ্বাসের ভোটব্যাংকে টান পড়েছে।

অরূপ বিশ্বাসের এই হারের পেছনে গত বছরের ‘মেসি-কাণ্ড’ বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন অনেকে। গত ডিসেম্বরে লিওনেল মেসি যখন কলকাতায় এসেছিলেন, তখন যুবভারতীতে চরম বিশৃঙ্খলা হয়েছিল।

অভিযোগ ছিল যে তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সারাক্ষণ মেসির পাশে থাকলেও টিকিট কেটে আসা হাজার হাজার দর্শক মেসিকে দেখার সুযোগ পাননি। ফুটবলপ্রেমীদের সেই ক্ষোভ এবার ভোটের বাক্সে ধরা পড়েছে বলে মনে করা হচ্ছে।

অরূপ বিশ্বাসের হার নিয়ে নেটপাড়ায় অনেকেই কটাক্ষ করছেন। মেসির সেই ঘটনা টেনে কেউ বলছেন, ‘মেসিকে দেখতে দেননি, তাই মানুষ এবার তাকে বিধানসভায় ঢুকতে দিল না।

’ অনেকে আবার মজা করে লিখছেন, ‘মেসির পাস থেকেই গোল দিয়ে জিতল বিজেপি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়