শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ১১:৫৩ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐতিহাসিক জয়ের পথে বিজেপি, শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা

সোমবার, ৪ মে ২০২৬। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হচ্ছে। নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৪ সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতার জাদুকরী সংখ্যা অনায়াসে অতিক্রম করেছে। দলটি এখন পর্যন্ত ১৯৯টি আসনে জয়ী হয়েছে।

ফালতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল হওয়ায় রাজ্যের মোট ২৯৩টি আসনে ভোট গণনা চলছে। স্বাভাবিক পরিস্থিতিতে সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৪৮টি আসনের প্রয়োজন হলেও, ফালতার নির্বাচনের প্রেক্ষাপটে এই সংখ্যাগরিষ্ঠতার মাত্রা বা ‘ম্যাজিক ফিগার’ নেমে এসেছে ১৪৭-এ। আর বিজেপি সেই গণ্ডি পেরিয়ে এক বিপুল জয়ের পথে রয়েছে।

এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত ফলাফল এসেছে ভবানীপুর ও নন্দীগ্রাম কেন্দ্র থেকে। দুই কেন্দ্রেই নিজের আধিপত্য বজায় রেখে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশন অব ইন্ডিয়ার (ইসিআই) তথ্য অনুযায়ী, ভবানীপুরে ২০তম তথা চূড়ান্ত রাউন্ডের গণনা শেষে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজার ১০৫ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। নন্দীগ্রামেও একই রকম আধিপত্য বিস্তার করেছেন শুভেন্দু, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন নিয়ে এসেছে।

এবারের নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তার তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে স্বাধীনতার পর থেকে রাজ্যে সর্বোচ্চ ভোটদানের রেকর্ড হয়েছে। গত ২৩ এপ্রিল প্রথম দফায় ৯২.৮ শতাংশ এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৯১.৪৭ শতাংশ ভোট পড়েছে।

পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফল রাজ্যের পরবর্তী সরকার গঠনে এবং রাজনৈতিক স্থিতিশীলতায় এক চূড়ান্ত রায় হিসেবে দেখা হচ্ছে। বিজেপির এই বিপুল জয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই কেন্দ্রে পরাজয়কে রাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড় পরির্তন হিসেবে ধরা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়