শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের চেন্নাইতে চলন্ত বিমানের দরজা খুলে নিচে লাফ দিলেন যাত্রী

ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে চলন্ত অবস্থাতেই বিমানের দরজা খুলে নিচে লাফ দেন এক যাত্রী। তার এ আচরণে বিমানে থাকা অন্য যাত্রীদের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভোরের দিকে অবতরণের পর বিমানটি মূল রানওয়ে ছেড়ে ট্যাক্সিওয়েতে চলছিল। ঠিক সেই সময়ই এ ঘটনা ঘটে। আকস্মিক এ ঘটনায় বিমানের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। খবর এনডিটিভির।

চেন্নাই বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ঘটনাটি মূল রানওয়েতে ঘটেনি। ওই যাত্রী যখন লাফ দেন তখনো বিমানটি ধীরে চলছিল। এতে কোনো প্রাণহানি বা বিমানের ক্ষতি হয়নি। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীটি অসুস্থ বোধ করছিলেন। এক কর্মকর্তা বলেন, তিনি বমিভাবের অভিযোগ করেছিলেন এবং বিমানের ভেতরেই অন্তত দু’বার বমি করেছেন বলে জানা গেছে। অসুস্থতার কারণেই তিনি এমনটি করেন বলে মনে করা হচ্ছে।

ঘটনার পরপরই পাইলট বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের সতর্ক করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাকর্মীরা ওই যাত্রীকে আটক করে এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

যাত্রীর পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে কিছু সূত্রে জানা গেছে, তিনি তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলার বাসিন্দা হতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়