শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০২:০১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান-এর হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-এর সঙ্গে আবারও যুদ্ধের আশঙ্কা

শান্তি আলোচনা অচলাবস্থায় পড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় সংঘাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ইরানের একজন সামরিক কর্মকর্তা।

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টার খাতাম আল-আম্বিয়ার কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হওয়ার ‘সম্ভাবনা’ রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পদক্ষেপ ও বক্তব্য মূলত গণমাধ্যমনির্ভর। প্রথমত তেলের দাম কমে যাওয়া ঠেকানো এবং দ্বিতীয়ত তারা যে সংকট তৈরি করেছে সেখান থেকে নিজেদের বের করে আনার লক্ষ্যেই এসব করা হচ্ছে।’
 
সশস্ত্র বাহিনী আমেরিকানদের যেকোনো নতুন দুঃসাহসিকতা বা বোকামির জবাব দিতে পুরোপুরি প্রস্তুত বলেও জানান এই সামরিক কর্মকর্তা।
  
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র ‘সম্ভবত আরও ভালো অবস্থায়’ থাকতে পারে, কারণ আলোচনায় আবারও অচলাবস্থার ইঙ্গিত দেখা যাচ্ছে।
 
স্থানীয় সময় শুক্রবার (১ মে) মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সত্যি বলতে, হয়তো কোনো চুক্তিই না করাই আমাদের জন্য ভালো। আপনি কি সত্যিটা জানতে চান? কারণ আমরা এই বিষয়টা এভাবে চলতে দিতে পারি না। অনেক দিন ধরেই এটা চলছে।’
 
এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই, তাই দেখা যাক কী হয়।’
  
ইরানের নতুন প্রস্তাবে ঠিক কোন বিষয়গুলো তার পছন্দ হয়নি বা কোন জায়গাটিতে তিনি আপত্তি জানিয়েছেন, তা তিনি স্পষ্ট করেননি।
 
একইসঙ্গে চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইরানের সক্ষমতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘ইরান একটি চুক্তির দিকে এগিয়েছে, কিন্তু তিনি নিশ্চিত নন যে ‘তারা আদৌ লক্ষ্যে পৌঁছাতে পারবে কিনা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়