শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলমান ইরান যুদ্ধে বিশাল ব্যয়ের হিসাব প্রকাশ করল পেন্টাগন

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের আনুমানিক ২৫ বিলিয়ন (২ হাজার ৫০০ কোটি) ডলার খরচ হয়েছে। বুধবার হাউসের আইনপ্রণেতাদের কাছে এই তথ্য জানিয়েছেন পেন্টাগনের শীর্ষ বাজেট কর্মকর্তা।

হাউস আর্মড সার্ভিসেস কমিটির সদস্যদের সামনে প্রতিরক্ষা দফতরের কমপট্রোলার জে হার্স্ট বলেন, আজ পর্যন্ত আমাদের ‘অপারেশন এপিক ফিউরি’তে প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এই খরচের বড় অংশই ব্যয় হয়েছে গোলাবারুদ খাতে। বাকিটা অপারেশন এবং রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহার করা হয়েছে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ট্রাম্প প্রশাসনের কোনও কর্মকর্তার পক্ষ থেকে যুদ্ধের খরচ নিয়ে এটিই প্রথম প্রকাশ্য হিসাব।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই যুদ্ধের কোনও সময়সীমা নির্ধারণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণাত্মক হামলা থেকে সরে এসে উভয় পক্ষ এখন একে অপরের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের পথে হাঁটছে। এর ফলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দার ঝুঁকি তৈরি হয়েছে। অন্যদিকে, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অব্যাহত অবরোধের পাল্টা ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে তেহরান।

জে হার্স্ট জানান, যুদ্ধের পূর্ণাঙ্গ ব্যয় নিরূপণের পর হোয়াইট হাউস কংগ্রেসে একটি সম্পূরক বাজেট অনুরোধ পাঠাবে। বুধবার হার্স্ট যখন কমিটির সামনে সাক্ষ্য দিচ্ছিলেন, তখন তার পাশে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। শুনানিতে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্না যুদ্ধের সম্ভাব্য ভবিষ্যৎ খরচ সম্পর্কে জানতে চাইলে হেগসেথ তা এড়িয়ে যান। সূত্র: আল-মনিটর

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়