শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০১:১০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত খাতে বিশেষ সহায়তা দিচ্ছে ইইউ

ইরান যুদ্ধের ফলে পুরো মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতিতে তৈরি হয়েছে ব্যাপক অস্থিরতা। এ অবস্থায় জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সংকটে পড়া শিল্পগুলোকে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সরকারি অনুদানের নিয়মে সাময়িক শিথিলতা আনার মাধ্যমে ইইউভুক্ত দেশগুলো এখন সরাসরি সংকটে পড়া খাতগুলোতে আর্থিক বিনিয়োগ করতে পারবে। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরান রিরুদ্ধে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল।

প্রায় ৪০ দিন ধরে চলা এই যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম হু হু করে বাড়তে থাকে। এ অবস্থায় বুধবার ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা সদস্য রাষ্ট্রগুলোকে কৃষিসহ জ্বালানিনির্ভর খাতগুলোতে সরকারি অর্থ ব্যবহারের অনুমতি দেবে।

ইইউর প্রতিযোগিতা বিষয়ক প্রধান তেরেসা রিবেরা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর ওপর যে প্রভাব পড়ছে, তার দ্রুত সমাধান প্রয়োজন। সেই পদক্ষেপগুলো হতে হবে কার্যকর ও আনুপাতিক।

তিনি আরো বলেন, ‘যেসব শিল্পে বিপুল জ্বালানি প্রয়োজন এবং যারা আমদানীকৃত জ্বালানির ওপর নির্ভরশীল, তাদের জন্য সহজ ও নমনীয় নিয়ম চালুর জন্য সদস্য রাষ্ট্রগুলো যে আহ্বান জানিয়েছিল, ইইউ তাতে সাড়া দিচ্ছে। তবে এই পুরো প্রক্রিয়াটি একটি সমন্বিত ইউরোপীয় পদ্ধতির মাধ্যমেই সম্পন্ন করা হবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়