শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:৫০ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ

আজ বুধবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য ৭ জেলায় দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ হবে। এই দফায় ভাগ্য নির্ধারিত হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ পশ্চিমবঙ্গের ডা. শশী পাঁজা, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসসহ আরো একাধিক মন্ত্রীর।

এই দফার অন্যতম আকর্ষণ কলকাতার ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডুয়েল। নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকেও লড়ছেন শুভেন্দু অধিকারী। ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল জানা যাবে ৪ মে দুপুরের পর থেকে। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ হয়েছিল। ৩ কোটি ২২ লাখেরও বেশি ভোটার ভোটদান করবেন। এই দফায় ১০০ বছরের বেশি বয়সি ভোটার রয়েছেন ৩ হাজার ২৪৩ জন। এদের ভোট নির্বাচন কমিশন বাড়ি থেকে লোক পাঠিয়ে নিয়ে এসেছে।

প্রচার শেষ হয়ে গেছে সোমবার সন্ধ্যায়। এখন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিরোধী দল বিজেপি, সিপিএম, কংগ্রেস সব দলই বিশ্লেষণে ব্যস্ত। প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ হয়েছে। তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই দাবি করেছে ১২৫ আসন পাবে। বাস্তব কী তাই? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনি জনসভায় বলেছেন, প্রথম দফায় ১০০ আসন পার করেছি। দ্বিতীয় দফায় আরো অন্তত ১০০ আসন পাব। প্রত্যয়ী বিজেপি। তাদের অন্দর মহলের বিশ্লেষণ ১৬০ থেকে ১৭০ আসন পেয়ে তারা ক্ষমতায় আসবে।

বাস্তবে কী হবে? তা অনেকটাই নির্ভর করছে দ্বিতীয় দফায় কত ভোট পড়ে তার ওপর। প্রথম দফায় পশ্চিমবঙ্গে ৯৩ শতাংশেরও বেশি ভোট পড়েছে বলে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে। তারা আশা করছে দ্বিতীয় দফায়ও একই রকম ভোটের হার হতে পারে। বিজেপির দাবি, বেশি ভোট মানে প্রতিষ্ঠান বিরোধী। ফলে তৃণমূলের সরকারের পতন হবেই। পাল্টা তৃণমূল কংগ্রেস বলছে, এই ভোট ভোটার তালিকা সংশোধনে জনগণের হয়রানির প্রতিবাদ। বিজেপি এবারে কোনো মতেই ৪০ থেকে ৪৫ এর বেশি আসন পাবে না। বাস্তবে কী হবে? তার অনেকটাই নির্ভর করছে দ্বিতীয় দফায় ভোটদানের ওপর।

এদিকে, পশ্চিমবঙ্গে ২৭ লাখেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছিল। তাদের ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিল। প্রথম দফায় ট্রাইবুনাল ১৩৯ জনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দেয়। গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনাল দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী আরো ১ হাজার ৪৬৮ জনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এরা আজ বুধবার ভোটদান করতে পারবেন।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়