শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিপিডিসি দুর্নীতি মামলায় শাহবাজ শরিফের মেয়ের জামিন

পাঞ্জাব পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি (পিপিডিসি)-তে দুর্নীতির অভিযোগে দায়ের করা একটি মামলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মেয়ে রাবিয়া ইমরান এবং জামাতা ইমরান ইউসুফকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন লাহোরের একটি বিশেষ আদালত। মঙ্গলবার আদালত আগামী ৭ মে পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।

বিশেষ কেন্দ্রীয় আদালতের বিচারক আশফাক আহমেদ অন্তর্বর্তীকালীন জামিন আবেদনের শুনানি শেষে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিকে (এফআইএ) নির্দেশ দেন, যেন ৭ মে পর্যন্ত তাদের গ্রেফতার না করা হয়। এদিন রাবিয়া ইমরান এবং ইমরান ইউসুফ সশরীরে আদালতে উপস্থিত হয়ে তাদের হাজিরা নিশ্চিত করেন।

প্রাথমিকভাবে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব) পাঞ্জাব পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানিতে দুর্নীতির অভিযোগে এই দম্পতির বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল। দীর্ঘদিন আদালতে অনুপস্থিত থাকায় এ মামলায় এর আগে তাদের ‘ঘোষিত অপরাধী’ বা পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

পরবর্তীতে ‘ন্যাব’ আইনে সংশোধনী আনার পর মামলাটি এফআইএ আদালতে স্থানান্তরিত হয়। একই মামলায় পাঞ্জাব পাওয়ার কোম্পানির সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা ইকরাম নাভিদ ইতিমধ্যে ‘প্লি বার্গেইন’ বা দোষ স্বীকার করে সাজার বিনিময়ে সমঝোতা করেছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৭ আগস্ট পাকিস্তানের একটি আদালত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জামাতাকে ‘ঘোষিত অপরাধী’ হিসেবে ঘোষণা করেছিলেন। তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তৎকালীন বিচারক সৈয়দ নাজমুল হাসান বুখারি এ আদেশ দিয়েছিলেন।

অভিযোগ রয়েছে, পিপিডিসির সাবেক সিইও-র কাছ থেকে ১ কোটি ২০ লাখ রুপি ঘুস নিয়েছিলেন ইমরান ইউসুফ। এছাড়া ইকরাম নাভিদকে পিপিডিসির সিইও পদে নিয়োগ দেওয়ার পেছনেও তার ভূমিকা ছিল বলে অভিযোগ করা হয়েছে। 

সূত্র: ডন/এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়