শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৫:৫৪ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে টানা ৪ দিন ধরে ভয়াবহ দাবানল, পুড়েছে ২ হাজার একর বনভূমি

কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না জাপানের উত্তরাঞ্চলের দাবানল। পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ২ হাজার একর বনভূমি। টানা চতুর্থ দিনের মতো জ্বলতে থাকা আগুন আবাসিক এলাকার কাছে পৌঁছে যাওয়ায়, সরে যেতে বলা হয়েছে তিন হাজারের বেশি বাসিন্দাকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এক হাজারের বেশি দমকল কর্মী।

টানা চারদিন ধরে দাবানলে পুড়ছে জাপানের উত্তরের ইওয়াতে অঞ্চল। আগুন পৌঁছে গেছে ওতসুচি শহরের আবাসিক এলাকার খুব কাছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় দমকল বাহিনীর পাশাপাশি টোকিওসহ আরও পাঁচটি অঞ্চল থেকে যাওয়া দল অভিযানে অংশ নিচ্ছে। দুর্গম এলাকাগুলোতে আগুন নেভাতে সেলফ-ডিফেন্স ফোর্সের হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে।

দাবানলের কারণে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ বছর আগে সুনামিতে ঘরবাড়ি হারানো মানুষেরা আবারও সম্পদ হারানোর ভয়ে আতঙ্কিত। 
  
দুর্গতদের অনেকেই আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ দূরে মুরিওকা শহরে পাড়ি জমিয়েছেন।
 
জাপানের ইতিহাসে এটি এখন পর্যন্ত তৃতীয় বৃহত্তম দাবানল। প্রায় ২ হাজার একর বনভূমি এরইমধ্যে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক স্থাপনা। অঞ্চলটিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
 
দমকল বাহিনীর আশঙ্কা, বাতাসের গতি বাড়লে উপকূলীয় এলাকার দিকে আগুনের বিস্তার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়