শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৬:২৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিস্ফোরক রিপোর্ট এফবিআই পরিচালককে নিয়ে 'যেকোনো সময় বরখাস্ত'

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক ক্যাশ প্যাটেলকে নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে দ্য আটলান্টিক। প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাশ প্যাটেল অতিরিক্ত মদপান করেন এবং এফবিআই-এর পরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

এ ছাড়া আটলান্টিকের রিপোর্টে দাবি করা হয় যে ক্যাশ প্যাটেলকে দ্রুত তার পদ থেকে বরখাস্ত করা হবে। বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের বরাতে এই রিপোর্ট প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

এফবিআই'র মতো মার্কিন গোয়েন্দা সংস্থা পরিচালনার ক্ষমতা ও ক্যাশ প্যাটেলের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলা হয় রিপোর্টে। এতে আরও বলা হয়, ওয়াশিংটন ডিসি এবং লাস ভেগাসের ক্লাবে মদ পান করতেন তিনি। সপ্তাহের ছুটিগুলোতে তিনি ক্লাবেই সময় কাটাতেন।

বর্তমান ও সাবেক ছয়জন মার্কিন কর্মকর্তা আটলান্টিককে বলেন, ক্যাশ প্যাটেলের অতিরিক্ত মদপানের কারণে বিভিন্ন বৈঠকের তারিখ পর্যন্ত পাল্টাতে হতো। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, প্যাটেলের আচরণ নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হয়েছে। দেশে সন্ত্রাসী হামলা হলে কী হবে- তা নিয়ে শঙ্কিত তারা।

এফবিআই'র একজন কর্মকর্তা আটলান্টিককে বলেন, আমরা এই কথার অপেক্ষায় শুধু আছি যে প্যাটেলকে বরখাস্ত করা হয়েছে।

তবে নিজের বিরুদ্ধে সব ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ক্যাশ প্যাটেল। তিনি আটলান্টিকের খবরকে ভুয়া হিসেবে উল্লেখ করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, সব মিথ্যা, আটলান্টিককে আমি আদালতে দেখে নেবো- আপনারা চেকবুক সাথে নিয়ে আসবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়