শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বৈঠক বাংলাদেশি রাষ্ট্রদূতের

প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান রাষ্ট্রদূত নিজেই।

পোস্টে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন, ‘নয়াদিল্লির সাউথ ব্লকে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করে সন্তুষ্ট। প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।’

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর দুই দেশের মধ্যে এটিই প্রথম উচ্চপর্যায়ের বৈঠক, যা দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পরবর্তীতে ড. মুহম্মদ ইউনূসর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার প্রায় ১৮ মাস দায়িত্ব পালন করে, যা ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত স্থায়ী ছিল। ওই সময়কালে ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে উল্লেখযোগ্য কোনো বৈঠক হয়নি; বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে।

উল্লেখ্য, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান— দক্ষিণ এশিয়ার এই চার দেশ বিবিআইএন নামের একটি জোটের সদস্য। এই জোটের প্রধান উদ্দেশ্য হলো সদস্যরাষ্ট্রদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং ভারত মহাসাগরের নিরাপত্তাকে দৃঢ় করা। সূত্র: এনডিটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়