শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ১২:৪২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসির চোটে ব্যর্থ ডাকাতিচেষ্টা, ভিডিও ভাইরাল

স্পেনের মালাগার একটি বারে ঢুকে হাতে দা ও বন্দুক নিয়ে ভয় দেখিয়ে ডাকাতি করতে চেয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু ভয় তো দূরের কথা, কর্মচারীদের হাসি-ঠাট্টায় শেষ পর্যন্ত বিভ্রান্ত হয়ে খালি হাতেই ফিরতে হলো তাকে।

ঘটনাটি ঘটেছে ‘লা বারাকা দে লা আবুয়েলা’ নামের একটি বারে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হঠাৎ করেই দা হাতে ঢুকে পড়ে ওই ব্যক্তি টাকা দাবি করতে থাকেন।

তবে বারের কর্মীরা বিষয়টিকে প্রথমে মোটেও গুরুত্ব দেননি। বরং লোকটিকে নিয়মিত কোনো গ্রাহক মজা করছেন ভেবে হাসতে থাকেন সবাই। একজন কর্মী তো হাসতে হাসতেই তার হাত থেকে অস্ত্রটি নিয়ে নেন এবং বলেন, আরে এটা তো খেলনা! 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে ডাকাত আরো মরিয়া হয়ে ওঠে। সে বন্দুক বের করে কাউন্টারে আঘাত করতে থাকে এবং নিজেকে ‘গুরুত্ব দিয়ে’ দেখার আহ্বান জানায়।

এমনকি একপর্যায়ে এক কর্মচারীর গলায় দা ধরেও ভয় দেখানোর চেষ্টা করে। তখন অন্য একজন আবার রসিকতার সুরে জানতে চান, ‘পুলিশ ডাকব নাকি?’ অন্য একজন মন্তব্য করেন, দাটি সম্ভবত ‘চুরি করা’। শেষ পর্যন্ত বিভ্রান্ত ও হতাশ হয়ে কোনো টাকা-পয়সা ছাড়াই বার ছেড়ে চলে যায় ওই ব্যক্তি।

পরে জানা যায়, মালাগার লাস লাগুনাস এলাকায় আরো কয়েকটি বারে একইভাবে ডাকাতির চেষ্টা চালিয়েছিল সে।

বিষয়টি জানার পরই বারের কর্মীরা বুঝতে পারেন, তারা আসলে সত্যিকারের বিপদের মুখে ছিলেন।
এক কর্মী বলেন, ‘ও যখন ঢুকেছিল, আমরা ভেবেছিলাম মজা করছে। তাই হাসাহাসি করেছি। বুঝতেই পারিনি সে সত্যি ডাকাতি করতে এসেছে।’

পরে অন্য একটি স্থানে মারামারির ঘটনায় জড়িয়ে পড়লে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়