শিরোনাম
◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০১:২৬ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭০ লাখ ইরানি স্বেচ্ছায় যুদ্ধ করতে প্রস্তুত: পার্লামেন্ট স্পিকার

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৭০ লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন।

তিনি বলেন, একটি ‘শক্তিশালী জাতীয় প্রচারণা’ লাখো ইরানিকে দেশ রক্ষায় অস্ত্র তুলে নিতে উদ্বুদ্ধ করেছে। আগেও আমরা তা করেছি, আবারও করতে প্রস্তুত। আমাদের ঘরে আসলে পুরো জাতির মুখোমুখি হতে হবে।’

এসময় তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আরও বলেন, ‘এসে দেখো।’

এর আগে, বাঘের গালিবাফ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের জন্য ইরানের সশস্ত্র বাহিনী অপেক্ষা করছে। সতর্ক করে তিনি বলেছেন, এটি করা হলে আঞ্চলিক মার্কিন মিত্ররা কঠিন শাস্তির মুখে পড়বে।

মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মার্কিন নাবিক ও মেরিন সেনা পৌঁছানোর খবর সামনে আসার পর গালিবাফ এমন মন্তব্য করেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তার উদ্ধৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়