শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০২:০৯ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাপল-গুগলসহ ১৮ মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানের হামলার সতর্কতা

ইরানের ভেতরে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা এবং সন্ত্রাসী কার্যকলাপে সহায়তার অভিযোগে ১৮টি শীর্ষস্থানীয় মার্কিন সংস্থাকে সরাসরি হামলার হুমকি দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, অ্যাপল, গুগল, মেটা এবং মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টসহ এইচপি, ইনটেল, আইবিএম ও সিস্কোর মতো হার্ডওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এখন থেকে তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হবে। এই তালিকায় টেসলা, এনভিডিয়া, ওরাকল এবং বোয়িংয়ের মতো বড় নামও রয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়েছে, এই সংস্থাগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ইন্টারনেট যোগাযোগপ্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অভ্যন্তরে গুপ্তহত্যা ও নাশকতামূলক হামলার ছক তৈরি করছে। ইরান সময় ১ এপ্রিল রাত ৮টা থেকে এই প্রতিশোধমূলক হামলা শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

আইআরজিসি আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা এসব কোম্পানির আঞ্চলিক কার্যালয়গুলো ‘ধ্বংস’ করে দেওয়া হবে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ধারাবাহিক হামলায় ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা নিহত হওয়ার প্রেক্ষাপটে তেহরান এই কঠোর অবস্থান নিল।

সম্ভাব্য এই হামলার ক্ষয়ক্ষতি এড়াতে আইআরজিসি ওইসব প্রতিষ্ঠানের কর্মীদের অবিলম্বে কর্মস্থল ত্যাগের পরামর্শ দিয়েছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে থাকা এই কোম্পানিগুলোর অফিসের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী সাধারণ মানুষকেও নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। 

ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার সতর্ক করার পরেও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেনি, যার সর্বশেষ উদাহরণ হিসেবে মঙ্গলবারও বেশ কয়েকজন ইরানি নাগরিক নিহত হয়েছেন। 

এই পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: প্রেস টিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়