শিরোনাম
◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৮:১২ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'আমরা এখনও ইরানকে ভালোভাবে চিনি না; হাজার হাজার মার্কিনির জীবন বিপদাপন্ন হবে'

পার্সটুডে: একজন মার্কিন সিনিয়র সেনা-কর্মকর্তা তার দেশের সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন: ইরানে স্থল হামলার কথা মুখেও আনবেন না। 

ইরাক ও আফগানিস্তানে মার্কিন স্থল-অভিযানের কমান্ডার হিসেবে অভিজ্ঞতার অধিকারী মার্কিন সিনিয়র সেনা-কর্মকর্তা ব্রিগেডিয়ার স্টিভ এন্ডারসন বলেছেন, এমনকি ইরানে স্থল-সেনা পাঠানোর কথা বলাটাও এক চরম বিপর্যয়ের কারণ হবে। 

‘এম এস নাও’ নামের একটি সংবাদ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এন্ডারসন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরামর্শদাতারা বৃহত্তম ভূ-রাজনৈতিক বিপর্যয়ের মুখোমুখি করেছেন আমাদের দেশকে। তারা পুরোপুরি নিকৃষ্টভাবে এই যুদ্ধ পরিচালনা করেছেন। 

ব্রিগেডিয়ার স্টিভ এন্ডারসন আরও বলেছেন, আমরা এখনও ইরানকে ভালোভাবে চিনি না, তারা পরাজয়ের ষোলকলা আমাদের জন্য বয়ে আনতে ও আমাদের চেয়ে এগিয়ে থাকতে সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। 

তারা হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ায় গোবেচারা হয়ে-পড়া ট্রাম্প ইরানের দ্বীপগুলোতে বিশেষ করে খার্গ দ্বীপে স্থল-হামলার পাঁয়তারা করছেন যাতে হরমুজ প্রণালি নিয়ে দর কষাকষির গুরুত্বপূর্ণ হাতিয়ার অর্জন করা যায়। অথচ বিশেষজ্ঞদের মতে এমন একটি ভুল ট্রাম্পের জন্য কাজ আরও কঠিন করে তুলবে এবং হাজার হাজার মার্কিনির জীবন বিপদাপন্ন হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়