শিরোনাম
◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ০৫:৩৯ সকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে আগ্রাসনের দায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান সামরিক আগ্রাসনের দায়ভার তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ-এর ওপর চাপিয়ে দিয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ ২০২৬) টেনেসি অঙ্গরাজ্যের মেম্ফিসে ‘মেম্ফিস সেফ টাস্ক ফোর্স’-এর গোলটেবিল বৈঠকে ট্রাম্প পেন্টাগন প্রধানকে পাশে বসিয়ে ট্রাম্প বলেন, আমি পিটকে (হেগসেথ) কল করলাম, জেনারেল ড্যান কেইনকে কল করলাম। আমাদের অনেক মহান মানুষকে আমি কল করেছিলাম। বলেছিলাম, চলুন কথা বলি। মধ্যপ্রাচ্যে আমাদের সমস্যা আছে। ইরান নামে এমন একটি দেশ আছে যারা ৪৭ বছর ধরে ‘সন্ত্রাসের মদতদাতা’ এবং তারা পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি পৌঁছে গেছে। আমরা চাইলে মধ্যপ্রাচ্যে একটা ছোট সফর করে এই সমস্যাটি মিটিয়ে ফেলতে পারি।

হেগসেথের দিকে ফিরে ট্রাম্প আরও যোগ করেন- ‘পিট, আমার মনে হয় তুমিই প্রথম মুখ খুলেছিলে এবং বলেছিলে চলুন এটা করি, কারণ আপনি তাদের পারমাণবিক অস্ত্র হাতে পেতে দিতে পারেন না’।

বৈঠকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ অভিযানের অগ্রগতি নিয়ে কথা বলেন এবং কিছু পরিকল্পিত হামলা (বিশেষ করে বিদ্যুৎকেন্দ্রে) সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেন। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না।

এর আগে ট্রাম্প বলেছিলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই যুদ্ধের বিষয়ে ট্রাম্পের চেয়ে কম উৎসাহী ছিলেন। ব্লুমবার্গের একটি রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং রক্ষণশীল মিডিয়া মোগল রুপার্ট মারডক ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সওয়াল করেছিলেন। অন্যদিকে ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস এ বিষয়ে সন্দিহান ছিলেন।

গত সপ্তাহে ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের সাবেক প্রধান জো কেন্ট যুদ্ধ নিয়ে মতবিরোধের জেরে পদত্যাগ করার সময় দাবি করেছিলেন, ইসরায়েলই যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে এনেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়