শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬, ০৫:০৫ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরোদমে চলছে ক্ষেপণাস্ত্র উৎপাদন কাজ : ইরানের বিপ্লবী গার্ড

তেহরানের এখন আর ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা নেই বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাঈনি বলেছেন, তেহরান এখনও ক্ষেপণাস্ত্র উৎপাদনের কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে।

শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত দৈনিক ‘ইরান’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জেনারেল আলি মোহাম্মদ নাঈনি বলেছেন, ‘‘আমাদের ক্ষেপণাস্ত্র শিল্পের সক্ষমতার স্কোর ২০। এ বিষয়ে কোনও উদ্বেগ নেই। কারণ আমরা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছি, যা বিস্ময়কর। ক্ষেপণাস্ত্র মজুত করার ক্ষেত্রেও আমাদের বিশেষ কোনও সমস্যা নেই।’’

ইরানের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী, ২০ স্কোরকে একটি পূর্ণাঙ্গ বা নিখুঁত হিসেবে মনে করা হয়।

এর আগে, বৃহস্পতিবার ইসরায়েলে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছিলেন, ইরানের আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই। তিনি দাবি করেন, ‘‘আমরা জয়ী হতে যাচ্ছি এবং ইরান ধ্বংস হচ্ছে।’’

এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন আইআরজিসির মুখপাত্র। দেশের জনগণের মনোভাব তুলে ধরে ইরানি এই জেনারেল বলেছেন, ‘‘এখানকার মানুষ চায় শত্রু পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলুক। দেশ থেকে যুদ্ধের ছায়া সরে গেলেই কেবল এই যুদ্ধের সমাপ্তি ঘটবে।’’ সূত্র: এএফপি, আল জাজিরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়