শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৩:৩৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়েতের দ্বিতীয় তেল শোধনাগারে ড্রোন হামলা, দাউ দাউ করে জ্বলছে আগুন

মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এবার কুয়েতের দ্বিতীয় একটি তেল শোধনাগারে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) জানিয়েছে, ড্রোন হামলার পর শোধনাগারটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে।

কুয়েত নিউজ এজেন্সির বরাত দিয়ে সংস্থাটি জানায়, দেশের দক্ষিণাঞ্চলে মিনা আবদুল্লাহ শোধনাগারের একটি অপারেশনাল ইউনিটে ড্রোনটি আঘাত হানে। হামলার পরপরই সেখানে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের পাশাপাশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্থাপনাটি সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে কুয়েতের মিনা আল-আহমাদি শোধনাগারেও ড্রোন হামলার ফলে আগুন ধরে যায়। তবে কোম্পানিটি নিশ্চিত করেছে, সেই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক দিনের ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ শোধনাগারে এই ধরনের হামলা কুয়েতের তেল উৎপাদন ও রপ্তানি খাতের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

কাতারের রাস লাফান এবং ইরানের গ্যাস ফিল্ডে হামলার খবরের পর কুয়েতের এই ঘটনা মধ্যপ্রাচ্যের সামগ্রিক জ্বালানি নিরাপত্তাকে আরও সংকটাপন্ন করে তুলেছে। তবে এই হামলার পেছনে কারা দায়ী, সে বিষয়ে কুয়েত সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া এই ‘জ্বালানি যুদ্ধ’ বিশ্ববাজারে তেলের দামকে আকাশচুম্বী করে তুলতে পারে। মিনা আবদুল্লাহ এবং মিনা আল-আহমাদি উভয় শোধনাগারই কুয়েতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়