শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৮:৪২ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান যুদ্ধ বন্ধে কী ব্যবস্থা নিবে চীন, জানালেন ওয়াং ই

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং পরবর্তীতে ছড়িয়ে পড়া সংঘাতের বিরোধী চীন। এবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তা আরও স্পষ্ট করেছেন। তার ভাষ্য মতে, শুধু বিবৃতিতে সীমাবদ্ধ থাকতে চায় না তার দেশ। সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বেইজিং।

বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, এই যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না এবং এর অব্যাহত থাকারও কোনো যৌক্তিক কারণ নেই।

বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব জানানো হয়েছে।

এ সময় তিনি সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় চীনের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন। চীন দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করে আসছে এবং সাম্প্রতিক উত্তেজনার মধ্যেও দেশটি যুদ্ধবিরতির পক্ষে অবস্থান আরও স্পষ্ট করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পরিস্থিতিতে প্রয়োজন হলে সব ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। হোয়াইট হাউস জানিয়েছে, বর্তমানে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট পরিস্থিতি অনুযায়ী আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত আছেন। তবে আপাতত সামরিক অভিযান চলছেই। এতে ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

কর্মকর্তার দাবি অনুযায়ী, ইরানের ড্রোন হামলা প্রায় ৯৫ শতাংশ কমে গেছে এবং ক্ষেপণাস্ত্র হামলা প্রায় ৯০ শতাংশ হ্রাস পেয়েছে। একই সঙ্গে ইরানের নৌবাহিনী প্রায় অকার্যকর হয়ে পড়েছে। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যক্রমও সীমিত হয়ে গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়