শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৭:২০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর

তুরস্ক ও সিঙ্গাপুর ঈদুল ফিতরের তারিখ ভিন্নভাবে ঘোষণা করেছে। দুই দেশই ইসলামি মাস শুরুর ক্ষেত্রে প্রচলিত চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর নির্ভর করে।

তুরস্ক জানিয়েছে, শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। তাদের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্কসহ এর আশপাশের অঞ্চল থেকে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে সিঙ্গাপুর ঘোষণা দিয়েছে, শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। দেশটির জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে শাওয়ালের চাঁদ দৃশ্যমান হবে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, উভয় দেশেই বুধবার রমজানের ২৮তম দিন চলছে এবং পূর্ব-গণনাকৃত চাঁদ দেখার ভিত্তিতেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। সূত্র: গালফ নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়