শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ১১:৫২ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যালিফোর্নিয়ায় এবার সরাসরি ড্রোন হামলার পরিকল্পনা ইরানের, সতর্কবার্তা এফবিআইয়ের!

এবিসি নিউজ: গোয়েন্দা তথ্য অনুযায়ী, সমুদ্রের কোনো একটি অজ্ঞাত জাহাজ থেকে ড্রোনগুলো ক্যালিফোর্নিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। যদিও হামলার নির্দিষ্ট সময় বা লক্ষ্যবস্তু সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে মার্কিন ভূখণ্ডে ইরানের এই ‘সারপ্রাইজ অ্যাটাক’ পরিকল্পনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে। হামলার প্রতিশোধ নিতে অঞ্চলটিতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরাইলকে লক্ষ্য করে পুরোদমে হামলা চালাচ্ছে ইরান। তবে এবার ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো। এ তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে সতর্কতা জারি করেছে সংস্থাটি। বুধবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ।

এফবিআইয়ের নথি পর্যালোচনা করে এবিসি নিউজ জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই ইরান আমেরিকার পশ্চিম উপকূল লক্ষ্য করে ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছিলো। চলমান যুদ্ধের প্রেক্ষিতে এবার এ সম্ভাবনা আরও জোরাল হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সতর্কবার্তাটি এমন এক সময়ে এল যখন ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে। ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন হামলার মাধ্যমে এর প্রতিশোধ নিচ্ছে।

লস অ্যাঞ্জেলেস এফবিআই অফিসের একজন মুখপাত্র এবিসি নিউজকে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন এবং হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা সাম্প্রতিক মাসগুলোতে মেক্সিকান ড্রাগ কার্টেলগুলোর ড্রোনের ক্রমবর্ধমান ব্যবহার এবং মেক্সিকো সীমান্তের কাছে মার্কিন বাহিনীর ওপর এই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়েও উদ্বিগ্ন হয়ে উঠেছেন। ২০২৫ সালের সেপ্টেম্বরের একটি বুলেটিন অনুসারে, একটি অসমর্থিত রিপোর্টে বলা হয়েছিল যে, মেক্সিকান কার্টেল নেতারা মার্কিন-মেক্সিকো সীমান্তে মার্কিন আইন প্রয়োগকারী এবং সামরিক কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহারের অনুমতি দিয়েছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের অফিস জানিয়েছে, তারা স্থানীয় ও ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে কমিউনিটির সুরক্ষায় কাজ করছে। লস অ্যাঞ্জেলেস শেরিফ বিভাগও বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাদের প্রস্তুতি জোরদার করেছে এবং উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল বৃদ্ধি করেছে।

এদিকে তিন শর্তে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান যুদ্ধ বন্ধে রাজি হয়েছেন। বুধবার রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার সময় তেহরানের এই তিন শর্ত দেয় এবং শর্ত থেকে অনড় অবস্থানের কথাও জানিয়ে দিয়েছে তেহরান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দওেয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট এ বিষয়ে বলেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রের উসকানিতে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় হলো ইরানের তিনটি শর্ত পূরণ করা। সেগুলো হলো- ১. ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের ন্যায্য অধিকার মেনে নিতে হবে। ২. সাম্প্রতিক হামলায় ইরানের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ প্রদান। ৩. ভবিষ্যতে আগ্রাসন না চালানোর বিষয়ে আন্তর্জাতিক নিশ্চয়তা। ভবিষ্যতে এ ধরনের কোনো হামলা যেন না হয়, তা প্রতিরোধে বাধ্যতামূলক আন্তর্জাতিক গ্যারান্টি বা নিশ্চয়তা দিতে হবে।

যুক্তরাষ্ট্র ও ‘ইসরাইল’-কে এই যুদ্ধ শুরুর জন্য সরাসরি দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট। একইসঙ্গে, ওই অঞ্চলে শান্তি বজায় রাখার বিষয়ে ইরানের যে অঙ্গীকার রয়েছে, তা তিনি পুনরায় ব্যক্ত করেন।-

  • সর্বশেষ
  • জনপ্রিয়